সোমে কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী, সঙ্গে থাকবেন কারা কারা

Share:

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার পয়লা বৈশাখ। তার আগেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে কালীঘাট স্কাইওয়াকের। সূত্রের খবর, পরিস্থিতি সব ঠিক থাকলে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কাইওয়াকের পরিকল্পনা আজকের নয়। কিন্তু বারংবার সমস্যার কারণে বাস্তবে রূপ পায়নি এটি। অবশেষে চৈত্র সংক্রান্তির দিন উদ্বোধন হতে চলেছে বহু প্রতিক্ষিত স্কাইওয়াকটি। আসাধারণ নকশা, স্থাপত্যশৈলীর দিক দিয়ে স্কাইওয়াক দর্শনীয় হতে চলেছে।

প্রশাসন সূত্রে খবর, প্রতি বছর পয়লা বৈশাখের আগের দিন চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। পুজো দেওয়ার পাশাপাশি কালিঘাট এলাকায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। প্রতি বছরের মতো এবারেও পুজো দিতে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে যাবেন। মুখ্যমন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেন মেয়র ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

ইতিমধ্যে কালীঘাট মন্দির চত্বরে উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনা, নির্মাণ কাজে বিলম্ব একাধিক বিষয়ের জন্য এই বহু প্রতিক্ষিত স্কাইওয়াকটি সম্পন্ন করা যায়নি। গত বছর কালীপুজোর আগেও স্কাইওয়াক উদ্বোধনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ না হওয়ায় উদ্বোধন করা সম্ভব হয়নি। তবে পুরসভা সূত্রে খবর, বর্তমানে সেই কাজ শেষ হয়েছে। তাই এবার জনসমক্ষে জনসাধারণের জন্য খুলতে চলেছে স্কাইওয়াকটি। বাংলার নতুন বছরের আগে উপহারস্বরূপ কালীঘাটে আগত পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নতুন স্কাইওয়াক।

তাই এখন শুধু সময়ের অপেক্ষা। সোমেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে ৩৪০ মিটার দীর্ঘ এই স্কাইওয়াকটি। সমস্ত প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে বহুদিনের এই স্কাইওয়াকটি তৈরি হয়েছে।

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য