‘আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমান’, রেলমন্ত্রীকে চিঠি মমতার

করোনা অতিমারির সময় আজিমগঞ্জ-কাটোয়া শাখায় রেল ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরিবদের কথা বরাবর ভেবে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিবদের কষ্ট লাঘবে এবার আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেনের ভাড়া কমানোর অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন তিনি। করোনা অতিমারির আগে ওই শাখায় যে ভাড়া ছিল তা ফিরিয়ে আনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আর্জি জানিয়েছেন বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন, ‘করোনা অতিমারির সময় আজিমগঞ্জ-কাটোয়া শাখায় রেল ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। করোনার প্রকোপ কেটে গেলেও এখনও সেই ভাড়া বলব‍ৎ রয়েছে। মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় প্রচুর গরিব মানুষ বসবাস করেন। অধিকাংশই দিনমজুর এবং দারিদ্র্যসীমার নিচে। কাজের জন্য যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের ওপরেই বেশি নির্ভরশীল। বেশি ভাড়ার টিকিট কাটা তাঁদের পক্ষে সম্ভব নয়। পূর্ব রেলের যাত্রী সংগঠনের সভাপতি ভাড়া কমানোর বিষয়টি আমাকে জানিয়েছেন। আপনাকে অনুরোধ করব, গরিব মানুষের কথা বিবেচনা করে পুরনো ভাড়া ফিরিয়ে আনা হোক।’

ইউপিএ ২.০ জমানায় রেলমন্ত্রী থাকার সময়ে তিনি গরিব মানুষের কথা ভেবে কীভাবে ‘ইজ্জত’ প্রকল্প চালু করেছিলেন, সে কথাও তুলে ধরেছেন বাংলার মুখ্যমন্ত্রী। গরিব নিত্যযাত্রীরা মাত্র ২৫ টাকার মান্থলি টিকিট কেটে ১০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারতেন তা স্মরণ করিয়ে দিয়েছেন। পূর্ব রেলের যাত্রী সংগঠন বার বার রেল কর্তৃপক্ষকে ভাড়া কমানোর অনুরোধ জানিয়ে চিঠি দিলেও যে কোনও সাড়া পাননি তাও রেলমন্ত্রীর গোচরে এনেছেন মমতা।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!