ভোট মিটতেই কী কর্মী নিয়োগের পথে মমতার সরকার, শুরু জল্পনা

পুজোর পরেই রাজ্য সরকারের বেশ বড় সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রাম বাংলার(Rural Bengal) ভোট মিটে গিয়েছে। আর সেই ভোট মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন রাজ্যের ক্ষমতাসীন সরকার কর্মী নিয়োগের পথে হাঁটা দেবে এমন একটা জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়েই। এই জল্পনা ছড়িয়ে পড়ার মূলে রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কত অনুমোদিত পদ রয়েছে এবং সেগুলিতে কত কর্মী রয়েছে তার হিসাব নেওয়ার কাজ শুরু হওয়ার বিষয়টি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সমস্ত দফতরগুলিকে এই প্রসঙ্গে চিঠি পাঠিয়েছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর(Department of Personnel and Administrative Reforms) যা খোদ মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে। আগামী দুই মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর তার জেরেই মনে করা হচ্ছে পুজোর পরেই রাজ্য সরকারের বেশ বড় সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুন ‘এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ লাগবেই’, বেফাঁস শুভেন্দু

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের Lower Division Clerk, Upper Division Clerk, Head Division Assistant, Section Officer-দের জন্য কটি পদ রয়েছে এবং সেখানে ক’জন কাজ করেন তার একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দফতর থেকে। ৩০ জুনের নিরিখে চাওয়া হয়েছে এই তথ্য। প্রশাসনিক স্তরের কর্তাদের একাংশের অনুমান, কত শূন্যপদ রয়েছে তা নির্দিষ্ট করে জানতে চাইছে নবান্ন যাতে শূন্য পদগুলিতে অবিলম্বে পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হয়। স্বাভাবিকভাবেই তা সরকারি কর্মীদের একাংশের কাছে অন্যতম বড় সুখবর। কেননা সেক্ষেত্রে তাঁদের Promotion’র সম্ভাবনা থাকছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, Secretariat, Directorate ও Regional অফিসের সমস্ত পদন্নোতি আগামী ৩ মাসের মধ্যে শেষ করার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন শুভেন্দুর অপসারণ চাইছেন বিজেপিরই একাংশ, চিঠি শাহকে

পাশাপাশি বিভিন্ন দফতরের Additional Secretary পদ মর্যাদার আধিকারিক, Joint Secretary, Assistant Commissioner, Special Officer-দের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এর ফলে Group-C এবং Group-D’র কর্মীদের ব্যাপক লাভ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগেই চাকরি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে বিভিন্ন পদে ১ লাখ ২৫ হাজার সরকারি কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে Group-D পদে ১২ হাজার এবং Group-C পদে ৩ হাজার সরকারি কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন তিনি। বছর ঘুরলেই আবার বেজে উঠবে ভোটের বাদ্যি। তৃণমূল সূত্রে খবর তার আগেই এই পদগুলির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। সরকারি কর্মীদের Promotion ছাড়াও নতুন কর্মী নিয়োগও হবে।

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়