‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

বুধবারের পর বৃহস্পতিবার! আরও ছয়জন PSO মর্যাদার আধিকারিককে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িয়ে পাঠিয়েছিল লালবাজার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবারের পর বৃহস্পতিবার! আরও ছয়জন PSO মর্যাদার আধিকারিককে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িয়ে পাঠিয়েছিল লালবাজার। কিন্তু তাঁরাও মমতার বাড়ির ভিতরে ঢোকার অনুমতি পেলেন না। এই মুহূর্তে মমতার বাড়ির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন দলেরই কয়েকজন আস্থাভাজন যুবক। তাঁদের সঙ্গে রয়েছেন দু-একজন পুলিশ। হ্যাঁ, আজ দুপুর দেড়টা নাগাদ মমতার কালীঘাটের বাড়ির সামনে এমনই বেনজির দৃশ্য দেখা গেল। নবান্ন নিযুক্ত PSO পদমর্যাদার আধিকারিকদের মমতার বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হল না। অগত্যা সকাল থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন PSO আধিকারিকরা।

তাঁদের মধ্যে একজনকে মমতার বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হলেও ১০ মিনিট পর বের করে দেওয়া হয়। মমতার বাড়ির নিরাপত্তায় থাকা কয়েকজন যুবক জানিয়ে দেয়, ‘ম্যাডাম আপনা দের ভিতরে প্রবেশের অনুমতি দেননি। ম্যাডামের সিদ্ধান্ত, তাঁর কোনও PSO লাগবে না। ম্যাডাম সিদ্ধান্ত না বদলালে আমাদের পক্ষ থেকে আপনাদের কাউকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া সম্ভব নয়।’ মমতা ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী নবান্ন নিযুক্ত PSO প্রত্যাখ্যান করেছেন। অগত্যা বাইরে কলকাতা পুলিশের বিশেষ বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট পাঁচজন PSO ছিলেন। যার মধ্যে তিনজন মমতার বেশি বিশ্বাসযোগ্য ছিল।

তাঁদেরকে নিজেদের পুরোনো ইউনিটে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতেই মমতা ক্ষুব্ধ হয়েছেন বলে খবর। তাই তিনি নতুন PSO-কে চাইছেন না। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুরনো পিএসও-দের ফিরিয়ে দেওয়ার আর্জি নিয়ে আজ বৃহস্পতিবারই বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলের পাঁচ বিধায়ক। তাঁদের মধ্যস্থতা করেন কুণাল ঘোষ। তাঁর আবেদন, পুলিশ প্রশাসন যাই করুক, মুখ্যমন্ত্রী যেন সৌজন্যমূলকভাবে বিষয়টি দেখেন, আর পদক্ষেপ নেন। প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

আত্মঘাতী রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, পার্টি অফিস থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস