‘স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ নাম নেতাজিই দিয়েছিলেন’

কার্যত উহ্য রেখেই মমতা বুঝিয়ে দিয়েছেন, নেতাজির নাম ভাঙিয়ে নিজের প্রচারই করছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গে আন্দামানের ২১টি দ্বীপের নয়া নামকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে সোমবার সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর(Netaji Subhash Chandra Basu) জন্মজয়ন্তী। এদিন রাজ্য সরকারের তরফে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) নেতাজির মূর্তি সংলগ্ন এলাকায়। এদিন বেলা ১২টা নাগাদ সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ নেতাজি জন্মগ্রহণ করেছিলেন। সেই মুহুর্ত ক্ষণেই এদিন নেতাজির মূর্তির পাদদেশে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঞ্চে শঙ্খধ্বনিও করেন তিনি। পরে বক্তব্য রাখতে গিয়ে তিনি নাম না করেই প্রধানমন্ত্রী(Prime Minister) ও কেন্দ্র সরকারকে নানা ইস্যুতে আক্রমণ শানেন। তার মধ্যে প্রথমেই ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের(Andaman and Nicobar Islands) ২১টি দ্বীপের নামকরণ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ। মুখ্যমন্ত্রী জানান, ‘নেতাজি যখন আন্দামানে গিয়েছিলেন, তখনই স্বরাজ দ্বীপ, শহিদ দ্বীপ নামকরণ হয়েছিল। এখন এসব অনেকে বলেছেন, আসলে তা নয়। নেতাজিই নামকরণ করে গিয়েছিলেন।’

আরও পড়ুন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ১২০০ কোটির ঋণ প্রদানের রেকর্ড

উল্লেখ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে এদিন কেন্দ্র সরকার পরাক্রম দিবস পালন করছে। সেই উপলক্ষ্যেই এদিন আন্দামান ও নিকোবরের ২১টি বড় দ্বীপের নতুন করে নামকরণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। দেশের সম্মান রক্ষার্থে কর্তব্য পালন করে পরমবীর চক্র প্রাপ্ত ২১ সৈনিকের নামে নাম রাখা হয়েছে আন্দামানের ওই ২১টি দ্বীপের। একই সঙ্গে রস আইল্যান্ডের নাম দেওয়া হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। সেখানে এদিন নেতাজিকে উৎসর্গ করা জাতীয় স্মৃতিসৌধের মডেলও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আন্দামান দ্বীপপুঞ্জেরই হ্যাভলক আর নীল আইল্যান্ডের এদিন নাম দেওয়া হয়েছে স্বরাজ আর শহিদ দ্বীপ। এই দুটি নামও নেতাজির দেওয়া। কিন্তু এদিন কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী দাবি করেন এই দ্বীপদুটি নাকি নামহীণ ছিল। স্বাধীনতার পর এই দুটি নামকেও নাকি কোনও সম্মান দেওয়া হয়নি। তাই তাঁর সরকারই এই নামকরণ করে সম্মান দিচ্ছে নেতাজিকে। সেই সূত্রেই এদিন বাংলার মুখ্যমন্ত্রী পাল্টা সরব হয়েছেন। সাফ জানিয়েছেন, এই নামকরণ নেতাজিই করে গিয়েছেন। এখন কেউ নামকরণ করছেন এমন মোটেও নয়। কার্যত উহ্য রেখেই তিনি বুঝিয়ে দিয়েছেন, নেতাজির নাম ভাঙিয়ে নিজের প্রচারই করছেন প্রধানমন্ত্রী। নেতাজির করে যাওয়া নামকরণকেও এখন নিজের নামে চালিয়ে দিচ্ছেন।

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

বয়স শুধু সংখ্যামাত্র, ৩৯-এ রঞ্জিতে ইতিহাস গড়লেন জলজ সাক্সেনা

নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন না দিলজিৎ

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার