‘আমার কত সম্পত্তি?’ তারপর যা জানালেন মমতা…

‘আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার কত সম্পত্তি? ওগুলো কি আমার সম্পত্তি?’ দলের ছাত্র সংগঠনের বার্ষিক সমাবেশে নিজের সম্পত্তি নিয়ে যা বললেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের সমাবেশের পরে সোমবারই ফের কলকাতার(Kolkata) ধর্মতলার(Dharmatala) বুকে বড় সমাবেশ করে দেখিয়ে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। রবিবার ছিল তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস। কিন্তু রবিবার ছুটির দিন হওয়ায় দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের মূল সমাবেশের আয়োজন করা হয়েছিল এদিন অর্থাৎ সোমবারে। আর সেই সমাবেশ থেকেই এদিন তৃণমূলের ছাত্র সংগঠনের নেতারা তো বটেই সায়নী ঘোষ, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমরা মঞ্চ কাঁপালেন বিজেপিকে তোগ দেগে। গেরুয়া শিবিরকে আক্রমণের সেই সুরকে উচ্চগ্রামে নিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বময় নেত্রী তথা বাংলার অগ্নিকন্যা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিনের সভা থেকে মমতা ছত্রে ছত্রে আক্রমণ শানিয়েছেন বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে, মোদি-শাহকে। তাঁরা আক্রমণের অভিমুখ থেকে বাদ যায়নি অধিকারী পরিবারও। তবে এদিনের সভা থেকে সব থেকে আকর্ষণ হয়ে ওঠে নেত্রীর নিজে মুখে বলা সম্পত্তির(Property) খতিয়ান। 

এদিন মমতা বলেন, ‘পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। কিন্তু এসব কী চলছে? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টানা! আর বিজেপির সবাই সাধু? আমাকে আজ একজন বলল আমার নামেও নাকি একটা মামলা দায়ের হয়েছে আজকেই। আমার পরিবারের সম্পত্তি নাকি খুব বেড়ে গিয়েছে। আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আমার কত সম্পত্তি? ওগুলো কি আমার সম্পত্তি? আমরা ছয় ভাই-বোন। মা যতদিন বেঁচে ছিলেন আমার কাছে থাকতেন। আমরা সবাই আলাদা আলাদা পরিবার। মায়ের দায়িত্ব ছিল আমার। প্রজাদারি জমিতে থাকি আমরা। ৭০ বছর ধরে বাবা থাকতেন। ঠিকা শর্তে রানি রাসমণির জমিতে থাকি আমরা। আমি আর আমার মা থাকতাম। বাকি ভাই বোনেরা সব নিজেদের আলাদা সংসার আলাদা বাড়ি। বাকিদের সঙ্গে কেবলমাত্র উৎসবের সম্পর্ক রয়েছে। সকলের পরবর্তী প্রজন্ম হয়েছে, তারা উপার্জন করেছে। আমার তো সব ডকুমেন্ট দেওয়াই আছে। আমি বলি কী, এই মামলাটা ইন্টারন্যাশনাল আদালতে হোক।’

এরপরেই মমতা বলেন, ‘১২ বছর ধরে ১ লাখ টাকা করে পেনশন হয়। নিই নি। প্রতি মাসে মুখ্যমন্ত্রী হিসেবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা পেতাম। এক টাকাও নিই নি। বাইরে গেলে চাও নিজের পয়সায় খাই। সরকারি গাড়ি চড়াও হয় না। ১৯৯১ সালের পর থেকে কোনওদিন এগজিকিউটিভ ক্লাসে চড়িনি। আমি কেন বই বিক্রি করব সেটাও তাঁদের জ্বালা। বাজারে সার্ভে করে দেখুক বইমেলায় বেস্ট সেলার কার বই। বই কেন বিক্রি করি, তা নিয়ে প্রশ্ন। বুকফেয়ারে খোঁজ নিয়ে দেখুন, কোন বই বেস্টসেলার। লিখে দেখান না ১০০০ কবিতা।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান