চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পথ দুর্ঘটনার কারণ খুঁজতে মোদির IRAD App-এ আস্থা মমতার

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এতদিন পর্যন্ত প্রতিটি দুর্ঘটনার কারণ(Accident Cause) হাতে-কলমে ‘ময়নাতদন্ত’ করত পুলিশ(Police)। এবার সেই ভাবনায় বদল আসতে চলেছে। রাজ্যে আসছে বিশেষ অ্যাপ। যার নাম IRAD App। পুরো নাম Integreted Road Accident Detabase App। সেই অ্যাপের মাধ্যমে রাজ্যের প্রতিটি দুর্ঘটনার কারণ, পুরনো ট্রেন্ড ও তা থেকে মুক্তির উপায় নির্ধারণ করা হবে। সেই কাজ যৌথভাবে করবে রাজ্যের একাধিক দফতর। অ্যাপে থাকবে কলকাতা ও রাজ্য পুলিশ, পরিবহণ, পূর্ত ও স্বাস্থ্যদফতর। একই সঙ্গে সেখানে থাকবে রাজ্য সড়ক ও জাতীয় সড়ক কর্তৃপক্ষও। দুর্ঘটনা রোধে ওই সব দফতরের করণীয় কী, সেই তথ্য পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপটির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে আইর‌্যাড অ্যাপ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, রাজস্থান, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এবার পশ্চিমবঙ্গেও তা চালু করা হবে বলে সূত্রের খবর। কার্যত এক্ষেত্রে বলতেই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের চালু করা অ্যাপে ভরসা রাখছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।  

আরও পড়ুন ১,২৬৬টি খোঁজ না পাওয়া রাস্তার নাম ‘রাস্তাশ্রী’ পোর্টালে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্ঘটনার তথ্য বিশ্লেষণে পুলিশ, পরিবহণ, স্বাস্থ্য সহ প্রতিটি দফতরের কাজ হবে পৃথক পৃথক। কিন্তু কোনও রাস্তায় দুর্ঘটনা ঘটলে, তাঁরা একযোগে কাজ করবেন। কী হবে সেই কাজ? পুলিশ দুর্ঘটনাস্থল ও দুর্ঘটনার প্রকৃতি জানাবে অ্যাপে। সেই অনুযায়ী, রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখবে পূর্ত দফতর বা PWD। অকুস্থল থেকে হাসপাতালের দূরত্ব কতটা, তা খেয়ালে রাখবে স্বাস্থ্য দফতর। IRAD অ্যাপে প্রতিটি দফতরের অ্যাকসেস থাকবে। দফতরের নাম দিলেই অ্যাপ চাইবে ওই দফতরের ID ও Password। তা দিলেই খুলে যাবে অ্যাপ। সেখানে সংশ্লিষ্ট দফতর কোনও দুর্ঘটনা নিয়ে কী রিপোর্ট দিল, তা দেখা যাবে। সূত্রের খবর, আগামী ৬ মাসের মধ্যে এই অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সমস্ত দফতর সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তারপরই অ্যাপটি রাজ্যে চালু করা হতে পারে। এ নিয়ে রাজ্যের সংশ্লিষ্ট দফতরগুলিতে চলছে চূড়ান্ত প্রস্তুতি। পুলিশ সূত্রের খবর, সোমবার থেকে কলকাতা পুলিশে এবিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। পরে দফতরগুলির কর্তাদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হবে।  

Published by:

Share Link:

More Releted News:

আগামী দুই থেকে তিন ঘণ্টায় ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ