রাজ্যের হাতে ছাড়া হোক ডাক্তারিতে ভর্তির দায়িত্ব, মোদিকে চিঠি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : নিট কেলেঙ্কারিতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ২০১৭ সালের আগে যেভাবে রাজ্য ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হত, সেই ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি তুললেন মুখ্যমন্ত্রী।

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে ব্যাপক কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসে। নিট নিয়ে অনিয়মের অভিযোগ তোলপাড় হয় গোটা দেশ। শেষ পর্যন্ত এই কেলেঙ্কারির তদন্তভার সিবিআইকে দেয় কেন্দ্র। গোটা বিষয়টি খতিয়ে দেখতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এই প্রেক্ষাপটে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, যেভাবে নিট পরীক্ষায় বেশ কিছু পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়া হয়েছে, তাতে গোটা বিষয়টি খতিয়ে দেখা উচিত। এই বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। নিট পরীক্ষায় দুর্নীতির ফলে লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে সরজমিনে খতিয়ে দেখা।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন চিঠিতে জানান, ২০১৭ সালের আগে পর্যন্ত প্রত্যেক রাজ্যে আলাদাভাবে ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা হত। তখন খুব সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হত। রাজ্য সরকার প্রত্যেক ডাক্তারি পড়ুয়া ও ইন্টার্নদের পিছনে ৫০ লাখ টাকা করে খরচ করে। সুতরাং প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়ুয়া বেছে নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে স্বাধীনতা দিতে হবে। যেভাবে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হচ্ছে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর