পার্থ’র কেন্দ্রে প্রাক স্বাধীনতা সন্ধ্যায় থাকবেন মমতা

প্রাক স্বাধীনতার সন্ধ্যায় বেহালায় তৃণমূলের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে পারেন ২৪'র ভোট নিয়েও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার অর্থাৎ ১৪ অগাস্ট, প্রাক স্বাধীনতা দিবসের সন্ধ্যায় কলকাতার(Kolkata) বেহালায়(Behala) তৃণমূলের(TMC) আয়োজিত Freedom at Midnight নামক অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এর আগে গত বছর ওইদিনেই বেহালায় এসে সভা করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এক বছর পর ফের সেই বেহালাতেই আসছেন তিনি আর সেটাও পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে। স্বাভাবিক ভাবেই এই বিষয়টি রাজ্য রাজনীতিতে কিছুটা হলেও আগ্রহ ছড়িয়েছে। কেননা এক বছর আগের সভায় পার্থের নাম একবারের জন্যও উচ্চারণ করেননি তাঁর নেত্রী। তবে সেই সভা থেকে পার্থের নাম না নিলেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এখন দুইজনই জেল হেফাজতে। এবারের সভা থেকে মমতা এদের নিয়ে কোনও বার্তা দেন কিনা সেটা দেখার জন্যই সবাই তাকিয়ে থাকবেন। 

আরও পড়ুন ‘আমার ছেলের খুনিদের ফাঁসির ব্যবস্থা করুন’, আর্জি মুখ্যমন্ত্রীকে

গতবছরের সভাটি হয়েছিল পার্থের ম্যান্টনের বিধায়ক কার্যালয়ের খুব কাছেই। এ বারও সভার আয়োজন সেখানেই হচ্ছে। কর্মসূচি আয়োজনের দায়িত্বে যুগ্ম ভাবে রয়েছেন বেহালা পূর্ব ও পশ্চিম বিধানসভার তৃণমূল নেতৃত্ব। গত বছর ২৩ জুলাই গ্রেফতার হওয়ার পর পার্থকে দল থেকে সাসপেন্ড করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার গত বছর ১১ অগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত। ১৪ অগস্ট বেহালার সভায় গিয়ে সেই গ্রেফতারির বিরুদ্ধে সরব হন মমতা। পার্থ-অনুগামীদের ধারনা ছিল, বেহালা পশ্চিমের পাঁচ বারের বিধায়ক পার্থের পাশে দাঁড়িয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। কিন্তু মমতা তা করেননি। তবে এবারে এই দুইজনকে নিয়ে মুখ্যমন্ত্রী আদৌ কিছু বলেন কিনা তা নিয়ে সব্দেহ আছে খোদ তৃণমূলের অন্দরেই। বরঞ্চ তাঁদের ধারনা, ২৪’র যুদ্ধের লক্ষ্যেই বেহালার সভা থেকে বার্তা দেবেন দলনেত্রী।

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, ফুটবল বিশ্বকাপে হামলার আশঙ্কা

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে