সিবিআইয়ের লুক আউট নোটিসের পর খোঁজ মিলল মানিকের, রয়েছেন যাদবপুরে

শুক্রবার মানিক ভট্টাচার্য জানান, তিনি যাদবপুরে নিজের বাড়িতে রয়েছেন। একইসঙ্গে এদিন তিনি জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি নিখোঁজ হয়েছেন বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার লুক আউট নোটিস জারি করেছে। তাঁর খোঁজে তদন্তকারী সংস্থা থেকে সংবাদমাধ্যম সবাই তৎপরতা শুরু করে। অবশেষে সন্ধান মিলল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। কোথায় রয়েছেন তিনি? বর্তমানে মানিক ভট্টাচার্য রয়েছেন দক্ষিণ কলকাতার যাদবপুরে। শুক্রবার এক সংবাদমাধ্যমকে বিধায়ক মানিক ভট্টাচার্য জানান, তিনি যাদবপুরে নিজের বাড়িতে রয়েছেন। একইসঙ্গে এদিন তিনি আরও জানান, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার কথাও।

চলতি মাসের ১৫ তারিখে মানিক ভট্টাচার্যকে শেষ বার তলব করেছিল তদন্তকারীরা। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এরপর থেকে একাধিকবার গোয়েন্দাদাএর তলবের প্রেক্ষিতে ঘাজিরা এড়ান মানিক। নদিয়ার পলাশিপাড়ার বিধায়ককে কল্যাণীর পৈত্রিক বাড়িতেও খোঁজ করা হয়। কিন্তু সেখানেও তাঁর কোনও সন্ধান না পাওয়া যাওয়ায় সিবিআই তাঁর নামে লুক আউট নোটিস জারি করে বৃহস্পতিবার।

অন্যদিকে শুক্রবার রাজ্য পুলিশের তরফে বিধায়ক মানিক ভট্টাচার্যের নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিধায়ক হিসাবে তিনি যে নিরাপত্তা পেতেন তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় রাজ্য পুলিশ। শুক্রবার সকালেই রাজ্য পুলিশের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মানিক ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের হয়ে নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় আদালত তাঁকে পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করে। এরপর রাজ্যের তরফেও আনুষ্ঠানিকভাবে মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য প্রাথমিকে সেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ