মণিপুরে অশান্তি ‘ম্যান মেড’ সমস্যা, বিস্ফোরক অভিযোগ মমতার

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মণিপুরে যে অশান্তি চলছে তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন ও চিন্তিত। কত জন মারা গিয়েছে জানা যাচ্ছে না। আমাদের এখানে হলে কেন্দ্রীয় দল পাঠিয়ে দিত। আমি এখানে রাজনীতি আনতে চাইছি না। কিন্তু মানুষ জানতে চায় ওখানের পরিস্থিতি, কত জন মারা গিয়েছে।’ এর পরেই তিনি অভিযোগ করেন, ‘মণিপুরে অশান্তির ঘটনা পরিকল্পিত। এটা ‘ম্যান মেড’ সমস্যা। বাংলাতেও সম্প্রীতি নষ্টের চেষ্টা চালিয়েছিল।’

মণিপুরে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের উদ্ধার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘এখনও পর্যন্ত ১৮৫ জনের সঙ্গে কন্ট্রোল রুমের মাধ্যমে যোগাযোগ হয়েছে। যারা অতি স্পর্শকাতর এলাকায় আটকে আছে তাঁদের ওখানেই ক্যাম্পে থাকার কথা বলা হচ্ছে। আমরা মণিপুর সরকারকে বলেছি সেফ প্যাসেজ করে দেওয়ার জন্য। ভারতীয় সেনা এবং অসম রাইফেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আরও ৬৮জন পড়ুয়া এখনও মণিপুরে আটকে রয়েছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থানের যারা আটকে রয়েছে তাঁদের ট্রানজিট সাপোর্ট দেওয়া হচ্ছে। কাল রাত্রে এখানে এসেছে। আজ ট্রেনে নিজ রাজ্যে ফেরত যাবেন। রাজস্থানের ৩০, তেলেঙ্গানার ২৬, অন্ধ্রপ্রদেশ ১৪০ জন কলকাতায় এসেছে। সল্টলেক স্টেডিয়াম এবং বিভিন্ন ইউথ হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।’

মণিপুরে অশান্তির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বলেন, ‘শাসকদলের শান্তি বজায় রাখা উচিত। কিন্তু তাঁরাই তো হিংসা ছড়াচ্ছে। আমি সত্যি দুঃখিত। আমার হৃদয় রয়েছে মণিপুরের মানুষের সঙ্গে।দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রী মণিপুর নিয়ে কেন কিছু বলছেন না? এখানে ১৫১টি টিম পাঠিয়েছে। কিন্তু ডবল ইঞ্জিন রাজ্যে পাঠায় না। নির্বাচনের আগে হাজার প্রতিশ্রুতি দেয়। তার পর রাজার পোশাক পরে রাজার আসনে বসে দেশ চালায়।’

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের