স্নাতকোত্তরে বহু আসন ফাঁকা, ক্লাস শুরুতে ধন্দে কলকাতা বিশ্ববিদ্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুদিন পরেই শুরু হতে চলেছে স্নাতকোত্তরের ক্লাস। অথচ বিভিন্ন বিভাগের ভর্তি নিয়ে চিন্তায় পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য বছরের তুলনায় এবছর বহু আসন ফাঁকা। দফায় দফায় কাউন্সেলিং করেও সব শাখাতে ফাঁকা আসন পূরণ হয়নি। অথচ ৩১ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

কিছু বিভাগের ভর্তি হওয়া পড়ুয়াদের তালিকা পৌঁছেছে সংশ্লিষ্ট বিভাগের কাছে। তাতে মোট আসন সংখ্যার চেয়ে কম ভর্তি হয়েছে পড়ুয়া। অনেক বিভাগে এখনও ভর্তি হওয়া পড়ুয়াদের নামের তালিকা পৌঁছয়নি। বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত বেশ কয়েকটি কলেজে স্নাতকোত্তরের কোর্স রয়েছে। সেখানেও একই চিত্র। সম্পূর্ণ আসন পূরণ হবে কিনা তা নিয়ে সংশয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩ অক্টোবর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের ক্লাস চালুর নির্দেশ দেয় উচ্চ শিক্ষা দফতর। তবে তা শুরু করতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হলে অন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক উত্তীর্ণদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়।  এবার এই পড়ুয়াদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত। সেই ভর্তির পরীক্ষা ঠিক সময়ে হয়নি বলেই সমস্যা।  এখন ক্লাস শুরুর আগে পড়ুয়া ভর্তি করতে আরও সময় লাগবে বলে ধারণা কর্তৃপক্ষের।

দেশবাসীকে বড় স্বপ্ন দেখতে হবে: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের