গ্রুপ-ডি পরীক্ষার দিন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, তালিকা দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব রেলের যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৮ মার্চ হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে। মূলত ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত মেরামতি ও লাইনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি কয়েকটি ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য আগেই এই তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এখনও কি যুবসাথীর ফর্ম ফিলাপ করা যাবে? জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য

হাওড়া থেকে যেসব ট্রেন বাতিল
হাওড়া থেকে ছাড়ার কথা ছিল এমন বেশ কিছু ট্রেন ওই দিন বাতিল করা হয়েছে। সেগুলি হল-
৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৫, ৩৭০৫৫, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৭২৪১, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৭, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৭ এবং ৩৭৬১১।

ব্যান্ডেল থেকে বাতিল
ব্যান্ডেল থেকে ছাড়ার কথা ছিল এমন তিনটি ট্রেনও ওই দিন
চলবে না। সেগুলি হল-
৩৭২৪৬, ৩৭২৪৮ এবং ৩৭৭৪৯।

শেওড়াফুলি থেকে বাতিল
শেওড়াফুলি থেকে ছাড়ার কথা ছিল ৩৭০৫৬ নম্বর ট্রেনটি।

পান্ডুয়া থেকে বাতিল
পান্ডুয়া থেকে ছাড়ার কথা ছিল ৩৭৬১৪ নম্বর ট্রেনটি।

মেমারি থেকে বাতিল
মেমারি থেকে ছাড়ার কথা ছিল ৩৭৬৫২ নম্বর ট্রেনটি।

কাটোয়া থেকে বাতিল
কাটোয়া স্টেশন থেকে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
সেগুলি হল-
৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৫০৬১ এবং ৫৩০১১।

আজিমগঞ্জ থেকে বাতিল
আজিমগঞ্জ থেকে ছাড়ার কথা ছিল ৫৩০১৪ এবং ৩৫০৬২ নম্বর ট্রেন।

বর্ধমান থেকে বাতিল
বর্ধমান থেকে ছাড়ার কথা ছিল এমন কয়েকটি ট্রেনও বাতিল করা হয়েছে। সেগুলি হল-
৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪০ এবং ৩১১৫২।

চন্দনপুর থেকে বাতিল
চন্দনপুর থেকে ছাড়ার কথা ছিল ৩৬০৩২ এবং ৩৬০৩৪ নম্বর ট্রেন।

শিয়ালদহ থেকে বাতিল
শিয়ালদহ থেকে ৩২২৩৩, ৩২২৩৫ এবং ৩১১৫১ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।

ডানকুনি থেকে বাতিল
ডানকুনি থেকে ছাড়ার কথা ছিল ৩২২৩৪ এবং ৩২২৩৬ নম্বর ট্রেন।

যেসব ট্রেনের সময় পরিবর্তন হয়েছে
রেল সূত্রে আরও জানানো হয়েছে, ৮ মার্চ কয়েকটি ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন করা হয়েছে। ১৩০১৬ জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস জামালপুর থেকে ছাড়বে সকাল ৮টা ২৫ মিনিটে। আগে এই ট্রেনের ছাড়ার সময় ছিল সকাল ৬টা ২৫ মিনিট।

৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ মেমু গোড্ডা থেকে ছাড়বে সকাল ১১টা ৪৫ মিনিটে। আগে সময় ছিল সকাল ৯টা ৪৫ মিনিট।

১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। আগে ছাড়ার সময় ছিল সকাল ১০টা ৫৫ মিনিট।

৬৩০৮১ রামপুরহাট-জসিডিহ মেমু রামপুরহাট থেকে ছাড়বে দুপুর ১টা ৪০ মিনিটে। আগে এই ট্রেনের সময় ছিল দুপুর ১২টা ২৫ মিনিট।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের আগেই সময়সূচী দেখে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে, যাতে অপ্রয়োজনীয় অসুবিধা এড়ানো যায়।

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যা আরতি করলেন মহিলারা

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে