জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তারদের গণইস্তফা আর জি করে

নতুন করে জটিলতা সৃষ্টি করলেন আর জি কর হাসপাতালের চিকিৎসকেরা। সিনিয়র ডাক্তাররা একযোগে এদিন গণইস্তফা দিলেন। হাসপাতালের পরিষেবা কার্যত স্তব্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) ধর্মতলায় ১০ দফা দাবিতে ৭ জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। তাঁদের সমর্থনে এদিন অর্থাৎ মঙ্গলবার দুপুরে গণইস্তফা(Mass Resignation) দিলেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের(R G Kar Medical College and Hospital) সিনিয়র ডাক্তারেরা(Senior Doctors)। প্রায় ২ মাস হয়ে গেল আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার। প্রতিবাদ ও বিক্ষোভের আঁচ সেই যে জ্বলে উঠেছে, তা ধীরে ধীরে স্তিমিত হতেও শুরু করে দিয়েছে। মিটিং, মিছিলে সেভাবে আর লোক জমায়েত হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়েও বিশেষ ফল হচ্ছে না। কলকাতার মানুষ তো বটেই বাংলার মানুষও মেতে উঠেছে উৎসবের আবহে। সেই সময়েই নতুন করে জটিলতা সৃষ্টি করলেন আর জি কর হাসপাতালের চিকিৎসকেরা। সিনিয়র ডাক্তাররা একযোগে এদিন গণইস্তফা দিলেন। যার জেরে আর কি কর হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত লাটে উঠল।

আরও পড়ুন, খয়রাশোলের গঙ্গারামচক কয়লাখনিতে এখনও ছড়িয়ে ছিটিয়ে পড়ে দেহাংশ

গত শনিবার থেকে ধর্মতলায় অস্থায়ী মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা(Hunger Strike of Junior Doctors)। তাঁদের দাবিদাওয়া যাতে দ্রুত মেনে নেয় সরকার, সেই দাবিতে গণইস্তফা দিয়েছেন আর জি করের সিনিয়র ডাক্তারেরা। সরকারের ওপর আরও চাপ তৈরি করতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গতকালই নবান্ন থেকে রাজ্যের মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, ডাক্তারদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়েই দেখছে সরকার। ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে ইতিমধ্যে ১১৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ৪৫ শতাংশের বেশি সিসিটিভির কাজ হয়ে গেছে। এছাড়া ওয়াশরুম সংক্রান্ত ৬৫ শতাংশ কাজ এগিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৯০ শতাংশ কাজ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যসচিব। তিনি এও বলেন, ১৫ অক্টোবর থেকে পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। সব ঠিক হলে প্যানিক বটন-এর কাজ শুরু হবে পয়লা নভেম্বর থেকে।

আরও পড়ুন, পার্ক স্ট্রিট থানার শ্লীলতাহানির ঘটনার পরে কলকাতা পুলিশের নয়া নির্দেশিকা জারি

এই প্রেক্ষিতে গতকাল জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তাও দেন মুখ্যসচিব। তিনি বলেন, সবাই মিলে হাসপাতালের পরিষেবা আরও ভাল করার কাজ করছেন। আশা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি বদলাবে। কিন্তু এদিন অনশন মঞ্চ থেকে আন্দোলনকারীরা সাফ জানান, আর জি করের নির্যাতিতার বিচারের পাশাপাশি কলেজে কলেজে ভর্তিতে দুর্নীতি, থ্রেট কালচার-সব ধরনের বেনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে। এই ঘোষণার কিছুক্ষণ পরেই আরজি কর হাসপাতালে ঘটে গণইস্তফা দেওয়ার ঘটনা। জানা গিয়েছে সেখানে বিভিন্ন বিভাগীয় প্রধানের পদ থেকেও ইস্তফা পত্র পড়ছে একের পর এক। পুজোর ঠিক মুখে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের…

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

স্নাতকদের জন্য দারুণ সুযোগ! চাকরি দিচ্ছে NICL, জেনে নিন যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা