চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চেতলায় প্রচার মেয়র ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি : উত্তর থেকে দক্ষিণে প্রচারে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রচার সারছেন অভিষেকও (Abhishek)। ভবানীপুর কেন্দ্র বরাবরই বিশেষ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে আরও উত্তাপ বাড়িয়েছে। কিন্তু ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তা প্রভাব ফেলবে না বলেই মনে করছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার সারছেন দলীয় নেতৃত্বরা।

প্রার্থী তালিকা প্রকাশে পরে সুব্রত বক্সি অফিসে এক কর্মিসভার আয়োজন করা হয়েছিল রণকৌশল ঠিক করতে। সেখানেই নির্দেশ দেওয়া হয়েছে, সকল কাউন্সিলরকে নামতে হবে প্রচারে। তারপরে থেকেই প্রায় প্রতিদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নেমেছেন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শুক্রবার সকালেও চেতলাতে প্রচার করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ২০২১ সালের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান সুপারহিট হওয়ার পর, এবার ঘরের মাঠের জন্য সম্পূর্ণ নতুন রণকৌশল সাজাল ঘাসফুল শিবির। এবারের মূল মন্ত্র- ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। এই লিফলেট প্রচারে নেমেছে তৃণমূল।

উল্লেখ্য, বৃহস্পতিবার শুভেন্দুকে পরিযায়ী বলে নিশানা করেছিলেন। বলেছিলেন, পরিযায়ী হয়ে ভোটে জেতা যায় না। ঘরের মেয়েকেই মানুষ সমর্থন জানাবে। বাইরের ছেলেকে নয়। এদিনও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভাব অভিযোগের কথাও শুনছেন। কর্মী সমর্থকদের নিয়ে এদিন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রচার করছেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্রের প্রচারের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও প্রচার সারছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। 

Published by:

Share Link:

More Releted News:

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

নিউটাউনে নালার ধার থেকে ৫০০ আধার কার্ড উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

রবিবাসরীয় ভোটপ্রচারে অলি-গলিতে পায়ে হেঁটে ঝড় তুললেন সুজিত বসু

‘‌সততার পরিবর্তে বিভ্রান্ত করার পথ বেছেছেন প্রধানমন্ত্রী’‌, মোদিকে তোপ মমতার

প্রথম দফায় কড়া নজরদারিতে নির্বাচন কমিশন, দেড় হাজার বুথ নিয়ে বিশেষ সতর্কতা

কলকাতায় লাইসেন্সহীন হোটেল ও গেস্ট হাউস ঘিরে কড়া পদক্ষেপে লালবাজার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ