আমরা সবাই একটি টিম, আমরা একসঙ্গে কাজ করি : ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য তারক সিংহের সঙ্গে তার কোন সমস্যা তৈরি হয়নি। তারক সিং কলকাতা পৌরসভার মেয়র পারিষদ। আমরা একসঙ্গে কাজ করি, এটা একটা টিম। শনিবার এভাবেই তারক সিং ইস্যুতে বিতর্কের ইতি টানলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।জল জমা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পৌর সংস্থার কন্ট্রোল রুমে বসে তদারকি করলেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, ডি জি(DG) নিকাশি বিভাগ শান্তনু কুমার ঘোষ সহ কন্ট্রোল রুমের আধিকারিক ও কর্মীরা।

এদিন তিনি নিজে কোন জায়গায় কত জল জমেছে কন্ট্রোল রুমের জাইন্ট স্ক্রিনের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি সিসিটিভি ফুটেজের (CCTV Footage)মাধ্যমে কলকাতার বেশি কয়েকটি গুরুত্বপূর্ন রাস্তায় জল জমা পরিস্থিতি তদারকি করেন। তারপর তিনি জানান, যেহেতু মেয়র পারিষদ নিকাশি তারক সিংহ অসুস্থ ,তাই তিনি নিজেই শহরের জল জমা পরিস্থিতি দেখতে এলেন। এদিন ভবানীপুরে ভাঙ্গা বাড়ি নিয়ে বলেন যে ,আমরা অনেক দিন আগেই এই বিপদজনক বাড়িকে ফাঁকা করার জন্য নোটিশ দিয়েছিলাম। দুই একজন মানুষ বাড়ি ফাঁকা করলেও অনেকেই বাড়ি ফাঁকা করেননি। তাই আমরা বলেছি যে বিপদজনক অংশ ভেঙে ফেলতে যাতে কোনো রকম সমস্যা না হয়। অন্যদিকে এদিন মেয়র পারিষদ তারক সিংহের(Tarak Singh) সঙ্গে তার কোনো সমস্যা নেই বলে সাফ জানালেন তিনি।

মেয়র বলেন, তারকদা আমার দাদার মত। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। তার জ্বর এসেছে। তাই ভাবাবেগ হয়ে তিনি এইসব কথা বলেছেন। তবে তার সঙ্গে কথা বলে সমস্যা মিটে গেছে বলে দাবি করেন তিনি। মেয়র এদিন বলেন যে, আসলে কিছু নিচু তলার কর্মীরা রয়েছেন যারা ভুল তথ্য পরিবেশিত করছেন। অনেক জায়গায় জল জমে আছে। কিন্তু তারা সেই তথ্য দিচ্ছে না। এবার অনেক জায়গায় গলিপিটে পলিথিন, চিপসের প্যাকেট ফেলে দিচ্ছেন কিছু মানুষ। যার ফলে সেই গালিপিট এর মুখ আটকে যাচ্ছে। আর সেই সব জায়গায় জল জমার পরিস্থিতি হচ্ছে। মানুষদেরও বুঝতে হবে যেখানে সেখানে এই সব না ফেলে সঠিক জায়গায় ফেললে এই পরিস্থিতি হবে না। তাই তিনি জোর দিয়ে জানান যে তারক সিংহ আমার মেয়র পারিষদ। আমরা একটা টিম আর সবাই মিলে আমরা কাজ করি। ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই বলে এদিন জল জমার বিতর্কে  ইতি টানলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম।

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

নদিয়া থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকার হেরোইন-নগদ ৫ লক্ষ, পুলিশের অভিযানে গ্রেফতার ১

মদ পান করতে নিষেধ, বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করল মদ্যপ যুবকরা

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী

উৎসবের মরশুমে হাওড়া-দিল্লি রুটে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল