নিমতলা গঙ্গার ঘাটে ভাঙ্গন, ছট পুজোয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে মেয়রের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ছট পুজো উপলক্ষে বুধবার কলকাতা পৌরসভায় পুলিশ বন্দর কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরকে নিয়ে বৈঠকে বসেন মেয়র। বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) জানান কেএমডিএ- র ৪০টা ঘাট, কলকাতা পৌরসভার কৃত্রিম ঘাট তৈরি করার পাশাপাশি আরো ২২ টি গঙ্গার ঘাটকে ঘিরে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উত্তর কলকাতা নিমতলা গঙ্গার ঘাটে বেশ কিছুটা অংশ ভাঙ্গন দেখা দিয়েছে। শুধু মুর্শিদাবাদ বা মালদা জেলা নয় ,কলকাতাতেও নিমতলা(Nimtala) গঙ্গার ঘাটে গঙ্গায় ভাঙ্গন দেখা দিয়েছে।

তাই সেখানে বন্দর কর্তৃপক্ষকে আগাম বিপজ্জনক অংশ চিহ্নিত করে ছট পূজার পুণ্যার্থীদের সতর্কবার্তা নোটিশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিটি গঙ্গা এবং পুকুর ঘাট গুলি সম্প্রতি ডানা ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির দরুন জল ভরে রয়েছে। পুকুর পাড়ের ঘাটগুলি শ্যাওলায় ভর্তি হয়ে রয়েছে। পুণ্যার্থীদের পুকুর পাড়ে এসে যাতে জলে নামতে গিয়ে পা পিছলে না যায় তার জন্য সেই ঘাটের পাড় গুলি মিটিং পাউডার দিয়ে পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে রাস্তা দিয়ে ছট পুজোর(Chatt Puja) পুণ্যার্থীরা গঙ্গা কিংবা পুকুর পাড়ে যাবেন সেই রাস্তায় যাতে কোন খানাখণ্ড না থাকে পিচ করে দেওয়া হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। প্রত্যেকটি গঙ্গার ঘাটে বন্দর কর্তৃপক্ষকে বাড়তি সর্তকতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দই ঘাট কলকাতা পুরসভা পরিচালনা করে তাই ওই ঘাটের দেখভাল কলকাতা পৌরসভা করবে। কেএমসি, কেএমডিএ ,কলকাতা পুলিশ ও কলকাতা বন্দর কর্তৃপক্ষ(KPT) একসাথে ছট পূজা উপলক্ষে গঙ্গার ঘাট গুলি পুণ্যার্থীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। প্রতি ঘাটে থাকবে মহিলাদের জন্য পৃথক জামা কাপড় বদলানোর ঘর এবং জোরালো আলো ,টয়লেট(Toilet) তার ব্যবস্থা থাকবে ঘাট গুলিতে। শহরের যে পুকুরগুলিতে যাওয়া যাবেনা সেখানে পুন্যার্থীরা যাতে আগাম জানতে পারে তার জন্য কলকাতা পুলিশকে প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বেঙ্গল কেমিক্যাল এর পুকুরে পুণ্যার্থীরা না যায় তার জন্য আগাম পুণ্যার্থীদের সতর্ক করতে কলকাতা পুলিশকে বলা হয়েছে।

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তীতে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

কলকাতা বিমানবন্দরে ৭০ গ্রামের বেশি সোনা উদ্ধার, আটক যাত্রী

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

সিঁধ কেটে চুরি করতে গিয়ে টাকা-পয়সার বদলে চেক বই, পেশা বদলাল চোর

মিলল না রাষ্ট্রপতির অনুমোদন, নবান্নে ফেরৎ পাঠানো হল ‘গুন্ডা দমন বিল’

জাল নথি দিয়ে ডাক্তারির রেজিস্ট্রেশন, দুই সরকারি চিকিৎসকের চাকরি বাতিল

তোলাবাজির অভিযোগে গ্রেফতার পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতি

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

হ্রদে ডুবল যাত্রীবোঝাই নৌকা, সলিল সমাধি ৪১

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ