অভিষেক-শ্যালিকা মেনকাকে বিদেশ যেতে বাধা, ফেরানো হল বিমানবন্দর থেকে

তাঁর নামে লুক আউট নোটিস জারি থাকায়, বিমানে উঠতে পারবেন না বলে জানান অভিবাসন দফতরের আধিকারিকরা। ফলে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে ফিরে যেতে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমানবন্দর থেকে ফেরানো হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে। ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন মেনকা গম্ভীর। কিন্তু তাঁর নামে লুক আউট নোটিস জারি থাকায়, বিমানে উঠতে পারবেন না বলে জানান অভিবাসন দফতরের আধিকারিকরা।

ব্যাঙ্কক যাওয়ার উদ্দেশে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। বিমানবন্দরে পৌঁছে কাউন্টারে পাসপোর্ট টিকিট জমা দিয়ে বোর্ডিং পাস নেওয়ার সময়ই তাঁকে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা। অভিবাসন দফতরের আধিকারিকরা জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে একটি মামলায়। তাই তিনি বিমানে উঠতে পারবেন না। একইসঙ্গে শহর ছেড়ে যেতে পারবেন না।

কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকরা মেনকা গম্ভীরকে একটি ঘরে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখেন। তাঁরা দিল্লিতে ইডি-র দফতরে বিষয়টি জানান। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দরের অভিবাসন দফতরের ফোন পাওয়ার পর দিল্লি ইডি অফিস থেকে কলকাতার ইডি অফিসে ইমেল মারফত মেনকাকে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়। এরপর কলকাতার ইডি অফিস থেকে এক জন আধিকারিক বিমানবন্দরে সেই নোটিস নিয়ে পৌঁছন। নোটিস নিয়ে মেনকার হাতে দেন। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে মেনকাকে ইডি-র দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিসে।

প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও আগেই তলব করেছিল ইডি। তাঁকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত অগাস্ট মাসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। দিল্লির বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। হাইকোর্ট তাঁর আবেদন গ্রহণ করে জানিয়ে দেয়, দিল্লি নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মেনকাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারবে। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দেয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত