চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনে বড় উপহার মেট্রোর, অনেক রাতেও মিলবে পরিষেবা

নিজস্ব প্রতিনিধি: খুব বেশি দেরি নেই বড়দিনের (CHRISTMAS DAY)। কলকাতায় পার্ক স্ট্রিট, ময়দান সহ বেশ কিছু জায়গা জুড়ে মহা সাড়ম্বরে পালিত হয় দিনটি। তবে বড়দিন পড়েছে রবিবারে। এই দিন দেরি করে শুরু হয় পরিষেবা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো (METRO)।

কর্তৃপক্ষ জানিয়েছে, বড়দিনের দিন রবিবার পড়লেও বিশেষ দিনের কথা মাথায় রেখে আগেই চালু হবে পরিষেবা। ট্রেন চলাচল করবে বেশ রাত পর্যন্তও। সকাল ৭টা ৫০ থেকে পাওয়া যাবে মেট্রো পরিষেবা। আর শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। বলা হয়েছে, ১৫ মিনিটের বদলে ৮ মিনিট ছাড়াছাড়াই চলাচল করবে মেট্রো। উল্লেখ্য, কবি সুভাষ- দক্ষিণেশ্বর রুটে আপ-ডাউনে  চলাচল করে ১৩০টি মেট্রো। তবে যীশু খ্রিস্টের জন্মদিনে আপ ও ডাউন মিলিয়ে এই রুটে চলবে ২০৪টি মেট্রো।

দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ৫০ থেকে। দমদম থেকে দক্ষিণেশ্বরের এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মেট্রো পাওয়া যাবে যথাক্রমে সকাল ৭টা ৫৫ এবং সকাল ৮টা থেকে। দমদম থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৫০ মিনিট এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত ১০টা ৩৮ ও রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ