ভরদুপুরে ফের মেট্রো বিভ্রাট, বন্ধ থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা

গত এক সপ্তাহেও পর পর ৩ দিন ব্যস্ত সময়ে থমকে গিয়েছিল মেট্রোর পরিষেবা। এদিন আবারও তা হোঁচট খেল দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের দিনে বর দুপুরে ফের থমকে গেল কলকাতা(Kolkata) শহরের Lifeline মেট্রো রেলের পরিষেবা(Metro Rail Service)। বরানগর ও নোয়াপাড়ার মাঝে থার্ড লাইনে ত্রুটি দেখা দিয়েছে। আর তার জেরে এদিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে ২টো ৫মিনিট থেকেই থমকেছে North South Line’র মেট্রো পরিষেবা। তবে ম্নদের ভালো শহরের মূল অংশে মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। অর্থাৎ কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে দমদম থেকে দক্ষিণেশ্বর(Dumdum to Dakshineshwar) রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। তৃতীয় লাইনে বিদ্যুৎ না আসায় ওই অংশে পরিষেবা হোঁচট খেয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহেও পর পর ৩ দিন ব্যস্ত সময়ে থমকে গিয়েছিল মেট্রোর পরিষেবা। এদিন আবারও তা হোঁচট খেল।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো ৫মিনিট নাগাদ বরানগর ও নোয়াপাড়ার মাঝে তৃতীয় লাইনে আগুনের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল। সেই সঙ্গে ওই অংশে তৃতীয় লাইনে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা যায়। বিদ্যুৎ কম যাচ্ছিল লাইনে। যার জেরে ট্রেন চালানোই যাচ্ছিল না। শেষে খবর পেয়েই মেরামতির কাজে হাত দেয় মেট্রো কর্তৃপক্ষ। দুপুর ২টো ২৮ মিনিট থেকে থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রেখে কাজ শুরু হয়। সেই কারণেই এখন কবি সুভাষ থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। মেরামতির পরেই তা আবার চালু করা হবে। সেই হিসাবে ওই অংশে মেট্রো পরিষেবা চালু হতে বিকেল হয়ে যাবে বলেই মেট্রো সূত্রে জানা গিয়েছে।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া