চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়দিনের রাতে চলবে স্পেশাল মেট্রো, জেনে নিন সময়সূচি

নিজস্ব প্রতিনিধি :- আগামীকাল বড়দিন, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। যীশু খ্রিস্টের জন্মদিনে আনন্দে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। তার ওপর আবার সামনে র‍য়েছে বর্ষবরণ।  তাই এই ছুটির আমেজে ভ্রমণপ্রিয় বাঙালি পাড়ি দেয় এ প্রান্ত থেকে ওপ্রান্তে। সেই সঙ্গে থাকে কলকাতা জুড়ে ঘোরাঘুরি। এই পরিস্থিতিতে বড়দিনে রাতে মেট্রোর জন্য যাতে শহরবাসীকে ভোগান্তির মুখে পড়তে না হয়, তার জন্য স্পেশাল মেট্রো পরিষেবার ব্যবস্থা করল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, নর্থ-সাউথ মেট্রো রুটে চলবে এই বিশেষ পরিষেবা। বড়দিনে রাত ১১ টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো রেক যাত্রা করবে। অন্যদিকে, আগামী কাল রাত ১০টা ৫৩ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও ওইদিন রাত ১০টা ৪০ মিনিটে কবি সুভাষ ও দমদম থেকে যাত্রা করা জোড়া নাইট স্পেশাল মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, বড়দিনে সবমিলিয়ে সংশ্লিষ্ট করিডরে ২২৪টি মেট্রো চলবে। পাশাপাশি ওই বিশেষ দিনের পিক আওয়ারদুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত সাত মিনিটের ব্যবধানে আপ-ডাউনে মেট্রো চলাচল করবে।

অন্যদিকে, রাতের সময়সূচীতে বদল এলেও দিনের প্রথম মেট্রোর সময় একই থাকছে বলে জানা গিয়েছে। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী রেল যাত্রা করবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনে কবি সুভাষ থেকে যথাক্রমে রাত সাড়ে নটায় ও রাত ৯টা ৪০ মিনিটে শেষ দক্ষিণেশ্বরগামী ও দমদমমুখী রেক ছাড়ে। আগামী কাল সেই সময় বদলে হবে যথাক্রমে রাত ১০টা ৪৯ মিনিট ও রাত ১১টা। দক্ষিণেশ্বর থেকে সাধারণ দিনগুলিতে শেষ রেক ছাড়ে রাত ৯টা ৩৩ মিনিটে। তা বড়দিনের বদলে হবে রাত ১০টা ৫৩ মিনিট। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অংশে আগামী কাল সারাদিনে ৯০টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে। ২০ মিনিটের ব্যবধানে এই পরিষেবা পাবেন যাত্রীরা বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ