পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপূজোয় পুজো উদ্যোক্তাদের বিদ্যুৎতে বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার দরুন পুজোর পর অতিরিক্ত বিল আসবে না রাজ্যবাসীকে আশ্বাস দিলেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস(Minister Arup Biswas)। আসন্ন দুর্গা পুজো উপলক্ষে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। তিনি জানান,গণেশ চতুর্থী থেকে চালু হয়ে গেল বিদ্যুৎ দফতরের পুজোর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম চালু থাকবে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত। বুধবার এ কথা জানান বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এ বছরের পুজোর মরশুমে মোট ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে হবে। তারজন্যে আমরা প্রস্তুত বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।

তিনি ঘোষণা করেন বুধবার গণেশ পুজোর দিন থেকে পুজোর কন্ট্রোল রুম চালু হল। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের পর এই কন্ট্রোল রুম বন্ধ হবে।পুজোর সময় দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল । ১৬১৬ জন সিনিয়র অফিসার অফিসে থাকবেন।বিদ্যুৎ দফতরের ৭৩৪১৪ জন কর্মী কাজ করবেন উৎসবের মরশুমে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়াই লক্ষ্য বিদ্যুৎ দফতরের। পুজোর সময় মণ্ডপ গুলিতে প্রয়োজনে এবং নজরদারি চালাতে মোট মোবাইল ভ্যান ৩৪৫০টা থাকবে।পুজোর পর অতিরিক্ত বিদ্যুতের বিল আসবে না, রাজ্যবাসীকে আশ্বাস বিদ্যুৎ মন্ত্রীর। জানা গেছে গত পাঁচ মাসে রাজ্য বিদ্যুৎ দফতর বাইরের রাজ্য থেকে কোন কয়লা কেনেনি।

এবছর দুর্গাপুজোর সময় সিইএসসি(CESC) এবং রাজ্য বিদ্যুৎ দফতরকে বলে দেওয়া হয়েছে যে মণ্ডপগুলোতে অতিরিক্ত বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তার সঠিকভাবে যেন ওয়েরিং করে দেওয়া হয়। তার যে বিদ্যুৎ মন্ত্রী দাবি করেন গত এক মাস ধরে বিদ্যুৎ দফতরের অভিজ্ঞ অফিসাররা না ঘুমিয়ে কাজ করে যাচ্ছেন আসন্ন দুর্গাপুজো উপলক্ষে। আগামী দিনে এই একই ভাবে তাদের কাজ করে যেতে হবে উৎসবের মরশুমে বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে।

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’