রবির দুপুরে দুর্ঘটনার কবলে মন্ত্রীর গাড়ি, অল্পের জন্য রক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সপ্তাহান্তের দুপুরে ঘটল উদ্বেগজনক ঘটনা। আচমকা দুর্ঘটনার কবলে পড়ল মন্ত্রীর গাড়ি। বর্তমানে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। চলতি বর্ষায় সেই রাস্তায় চলা দায় হয়ে ঠেকছে। ফলে প্রায় দিনই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। রবিবার ভাঙা রাস্তায় দুর্ঘটনার কবলে পড়লেন মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি।

রবিবার দুপুর ১ টার কিছু পড়ে হাওড়ার নিবড়ার কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। অনেক বড়সড় ফাঁড়ার হাত থেকে রক্ষা পেয়েছেন মন্ত্রীমশাই। জানা গিয়েছে তাঁর কোনও আঘাত লাগেনি। তবে গোটা ঘটনার বিশদে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে।

সূত্রের খবর, এদিন কিছু জরুরী কাজে ডানকুনি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। মাঝ রাস্তাতেই ঘটে দুর্ঘটনা। প্রথমে বুঝতে না পারলেও আচমকা গাড়িতে ধাক্কা লাগায় নড়েচড়ে বসেন সকলে। দেখা যায়, জাতীয় সড়কে কলকাতা গামী লেনে একটি লরি পেছন দিক থেকে এসে মন্ত্রীকে ধাক্কা মেরেছে। সেই সময় তার গাড়ির গতি কম ছিল। সেই জন্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। না হলে অনেক বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

লড়ির ধাক্কায় গাড়ির পেছনের অংশে সামান্য দুমড়ে গিয়েছে। তাদের গাড়িতে উপস্থিত থাকা প্রদীপ মজুমদারের কোনও আঘাত লাগেনি। এই ঘটনার পর তৎপর হয় ট্রাফিক পুলিশ। নিবড়া ট্রাফিকের পক্ষ থেকে তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। লড়িটিকে আটক করা হয়। বাধ্য হয়ে নিজের গাড়ি ছেড়ে সঙ্গে থাকা পাইলট গাড়িতে কলকাতার উদ্দেশ্যে রওনা হন মন্ত্রী।

কন্যাসন্তানকে খুন করে অস্বীকার! ডিএনএ রিপোর্টই ধরিয়ে দিল দম্পতি-কে

রাজ্যে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে বানান হাই প্রোটিন টারমেরিক চিকেন স্যুপ, রইল সহজ রেসিপি

৪৫ দিনের মধ্যে সন্দীপ ঘোষের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

পুলিশের পদক্ষেপে আরও বিপাকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের পর ফের ছোটপর্দার নায়ক নীল, নায়িকা কে?

৩১ মে রাহুর গোচর, আগামী ৬৪ দিন আনন্দে কাটবে ৩ রাশির জাতকদের

ইন্টার কাশীর বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তন, মোহনবাগানকে পিছনে ফেলে ২০২৫-২৬ আইএসএল (ISL) চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

চেন্নাইকে বড় রানের টার্গেট দিল শুভমনের গুজরাত

চন্দ্রনাথ রথকে খুনের অভিযোগে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও ১

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান