দেরি হলেও দেওয়া হবে ডিএ, জানালেন মন্ত্রী শোভনদেব

দেরি হলেও রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন মহার্ঘভাতা বা ডিএ। শনিবার এক অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেরি হলেও রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন মহার্ঘভাতা বা ডিএ। শনিবার কলকাতা পৌর সংস্থায় এক অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)। প্রসঙ্গত বকেয়া মহার্ঘভাতার (DA) দাবিতে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসছে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন।

শনিবার কলকাতা পৌর সংস্থায় এক অনুষ্ঠানে অংশ নেন শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএ সংক্রান্ত প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী বলেন, ‘অবশ্যই ডিএ দেওয়া হবে। একটু দেরি হচ্ছে। তার কারণ আমাদের রাজ্যে প্রচুর সংখ্যায় গরিব মানুষ রয়েছেন।’ একইসঙ্গে এদিন তিনি বলেন, ‘রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যেমন প্রয়োজন, তেমনই রাজ্যের গরীব মানুষের কাছে দুবেলা খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের গরিবের সরকার, তাই গরিব মানুষের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলো চালাতে গিয়ে সরকারি কর্মচারীদের ডিএ দিতে দেরি হচ্ছে।’ তবে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দিতে যে ইচ্ছুক এদিন তা বুঝিয়ে দেন রাজ্যের কৃষিমন্ত্রী।

প্রসঙ্গত কেন্দ্র সরকার যে হারে ডিএ দেয় সেই একই হারে রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ দিতে হবে বলে দাবি করেছিল রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। গত মে মাসের ২০ তারিখে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে রাজ্য সরকারকে। যার জেরে রাজ্যের সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে। কিন্ত আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে ডিএ দিতে পারেনি রাজ্য সরকার। আর এর পর সময়সীমা পেরিয়ে যাওয়ায় হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়।

এদিকে এর মাঝে ডিএ নিয়ে আদালতের রায় পুনর্বিবেচনা করার আর্জি জনিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কিন্তু আদালত রায় পুনর্বিবেচনা করার জন্য রাজ্যের যে আবেদন তা খারিজ করে দেয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আর্জি খারিজ করে দেয়। হাইকোর্টের আগের রায়ই তাঁরা বহাল রাখেন। এরপর শুক্রবার ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালত যায় রাজ্য সরকার।

মাথায় আগুনের কলসি, হাতে মশলা নিয়ে মহিলাদের নাচ, রাজকোটের গরবা দেখে থমকে গেল নেটপাড়া

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া