ভিনরাজ্য থেকে বেশি পরিযায়ী শ্রমিক আসেন বাংলায়: মন্ত্রী শোভনদেব

বাংলা থেকে যতসংখ্যক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যান, তার থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে বাংলায় আসেন। এমনটাই দাবি মন্ত্রী শোভনদেবের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা থেকে যতসংখ্যক পরিযায়ী শ্রমিক (Migrant Labour) ভিনরাজ্যে যান, তার থেকে বেশি পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে বাংলায় আসেন। এমনটাই দাবি করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

মিজোরামে পাথর খাদানে কাজে গিয়ে ধসের জেরে মৃত্যু হয়েছে ১২ জন শ্রমিকের। তার মধ্যে রয়েছেন বাংলার পাঁচ শ্রমিক। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। বুধবারই মৃত যুবকদের দেহ রাজ্যে আনা হবে বলে জানা গিয়েছে। ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার শ্রমিক বেশি মারা যাচ্ছে বলে বুধবার ঝাড়গ্রামে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন সেই বিষয়টি নিয়ে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রসঙ্গে বর্ষীয়াণ মন্ত্রী বলেন, ‘এ রাজ্য থেকে যতসংখ্যক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে যায়। তার থেকে বেশি পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্যে আসেন।’

প্রসঙ্গত সোমবার মিজোরামে পাথর খাদানে ধসে মৃত্যু হয় নদিয়া জেলার ৪ যুবকের। তাঁদের নাম যথাক্রমে রাকেশ বিশ্বাস, মিন্টু মণ্ডল ও বুদ্ধদেব মণ্ডল এবং মদন দাস। প্রথম তিন যুবক নদিয়ার তেহট্টের কালীতলা পাড়ার বাসিন্দা ছিলেন। মদন দাসের বাড়ি চাপড়ার পিবরাইগাছি গ্রামে। চুক্তিভিত্তিক কাজে রাজ্য থেকে ওই যুবকরা মিজোরামের পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। বাংলা থেকে ভিনরাজ্যে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকদের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁদের পরিবারে।

মাথায় আগুনের কলসি, হাতে মশলা নিয়ে মহিলাদের নাচ, রাজকোটের গরবা দেখে থমকে গেল নেটপাড়া

৩ হাজার কেজিরও বেশি নারকেলের দড়িতে গড়ে উঠেছে আস্ত শহর! দমদমে ‘তন্তু নগর’ দেখতে মুখিয়ে দর্শনার্থীরা

ডার্ক চকোলেটে দেবী দুর্গার রূপ, কলকাতায় ৭.৫ ফুটের অভিনব প্রতিমা উন্মোচন করলেন মিঠুন চক্রবর্তী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, আজ হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া