‘হাসপাতালে দালাল চক্রের পাণ্ডা ডাক্তাররাই’, বিস্ফোরক অভিযোগ শোভনদেবের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জুনিয়র চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে ভেঙে পড়েছে সরকারি হাসপাতালে পরিষেবা। এই আবহে এবার  হাসপাতালের মধ্যে চলা  দালাল চক্র নিয়ে চিকিৎসকদের আক্রমণ করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। দেগঙ্গার একটি অনুষ্ঠান থেকে চিকিৎসকদের কর্মকাণ্ড নিয়ে একাধিক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ।  তিনি বলেন, ‘ আন্দোলন নামে আপনারা কী করছেন? কোথা থেকে আসছে এই টাকা? পিছন থেকে তো সিপিএম দখল নিচ্ছে।‘

চিকিৎসকদের উদ্দেশ্য করে শোভনদেব বলেন, ‘হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দালাল চক্র। এনারা  সকলেই হলেন বড়বড় ডাক্তারদের দালাল। হাসপাতালে ঢুকলে দালালরা বলে  ৫০০০০ টাকা দিলে কেবিনে ভর্তি হয়ে যাবে। একদম পিজি হাসপাতালের পাশে বাড়ি আমার। এইভাবে ডাক্তাররা রোগীকে ভর্তি নিয়ে হাসপাতালের মধ্যে দালাল চক্র চালাচ্ছে।‘ একথায় বলা যায়, এইভাবে ডাক্তারদের আসল রূপ সামনে এনেছেন রাজ্যের মন্ত্রী ।

তবে শোভেনদেবের অভিযোগ গ্রহণ করেনি চিকিৎসকরা। তাদের যুক্তি , চিকিৎসকেরা হাসপাতালের ভর্তি প্রক্রিয়া ঠিক করে না। এগুলি ঠিক করেন একশ্রেণির কর্মী। দালালচক্র নিয়ে চিকিৎসকরাই সরব হয়েছেন একাধিকবার। বলা বাহুল্য, বর্তমানে হাসপাতালে ভর্তি হতে গেলেই রোগীর পরিবারকে পড়তে হয় দালাল চক্রে। আর এই দালাল চক্র নিয়ে একাধিকবার উঠেছে নানান প্রশ্ন। এই আবহে হাসপাতালের মধ্যে চলা এই কর্মকাণ্ড নিয়ে সরব হলেন রাজ্যের মন্ত্রী।  

অপেক্ষার অবসান! এসে গেল ৬.৯ ইঞ্চির HD+ LCD স্ক্রিন-সহ Redmi 17C5G, কত দাম?

মহারাষ্ট্রের রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

১০০ বছর পর নবরাত্রিতে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ, ভাগ্যের দরজা খুলবে ৭ রাশির জাতকদের

৬০০০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা! পুজোর মুখে নতুন স্মার্টফোন আনছে Samsung

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

মাত্র ১,৪৯৯ টাকায় 4G ফোন, সাথে ৬ মাসের রিচার্জ সম্পূর্ণ ফ্রি!

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী