আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করলেন মন্ত্রী সুজিত বসু

নিজস্ব প্রতিনিধি:স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষদিরাম বোসের ১২৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারের পক্ষে মন্ত্রী সুজিত বসু(Minister Sujit Basu) আজ শহীদ ক্ষুদিরাম বোস রোডে তাঁর মূর্তির পাদদেশে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।এরপর রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু শুভেন্দু অধিকারীর সভায় যেতে বাধা দেওয়া প্রসঙ্গে বলেন,আমার মনে হয় না, এরকম কোন পরিস্থিতি আছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avisekh Banerjee) এর সভা প্রসঙ্গে, তিনি বলেন, অভিষেকের সভা অবশ্যই অনেক বড় সভা । অভিষেক এর আগেও খুব ভালো সভা করেছে। শুভেচ্ছা রইল।

অভিষেকের সভার আগের দিন রাতে বোমাবাজি প্রসঙ্গে মন্ত্রী সুজিত বসু বলেন, হিংসা রাজনীতি করে বড় কিছু করা যায় না। যারা এই ধরণের রাজনীতি করছে তারা বেশি দূর এগোতে পারবে না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। সেই রায়কে মাথা পেতে নিতে হবে। মমতা ব্যানার্জি(Mamata Banerjee) বিভিন্ন কর্মসূচির সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ। বিরোধীদের একটু ধৈর্য ধরতে হবে।

শহরে পরপর বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা নিয়ে দমকল মন্ত্রীর মন্তব্য, দুর্ঘটনা ঘটবেই । আমরাও আমাদের কাজ করছি। ফায়ার অডিট চলছে শহরে।তিনি আরোও বলেন,আমরা কালকে দ্রুততার সঙ্গে বলাকার আগুন নিভিয়েছি। আবাসনের লোককে তৎপর হতে হবে, তাদেরকেও ব্যবস্থা নিতে হবে।

মহেশতলা প্রসঙ্গে সুজিতবাবু বলেন ,এটা একটা দুর্ঘটনা। নজরদারির দরকার। নজর রাখতে হবে।শহরে বোমাবাজিগুলি কখনোই কাম্য নয়। এই কাজগুলি দুষ্কৃতীরা করে। পুলিশ প্রশাসনকে আরো বেশি তৎপর হতে হবে। বিরোধীরা অনেক সময় এই দুষ্কৃতীদের প্রশ্রয় দেয় রাজনৈতিক মদতে তা কাম্য নয়।দিব্যেন্দু অধিকারীকে(Dibendu adhikari) আমন্ত্রণ জানানো হয়নি এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বলেন,এখন উনি দলে সক্রিয় ভূমিকা নিচ্ছে না । আমাদের কর্মসূচিগুলিতে উপস্থিত থাকছেন না। তাই আমন্ত্রণ জানানো হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ