আহিরীটোলায় ভেঙে পড়া বাড়িতে উদ্ধার হওয়া শিশু ও বৃদ্ধার মৃত্যু

কলকাতার আহিরীটোলায় এক পুরোনো জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ল। দ্রুতই উদ্ধারকাজে নেমে পড়েছিল দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার আহিরীটোলায় এক পুরোনো জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়ল। দ্রুতই উদ্ধারকাজে নেমে পড়েছিল দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। পরে ঘটনাস্থলে চলে আসে এনডিআরএফ জওয়ানরাও। ধ্বংসস্তুপ থেকে একে একে উদ্ধার করা হয়েছিল ৯ জনকে। এদের মধ্য়ে এক দুবছরের শিশু এবং বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে ওই দুজনই মারা গিয়েছে। তাঁরা সম্পর্কে ঠাকুরমা এবং নাতনি। মৃত শিশু কন্যার বয়স তিন বছর এবং তাঁর ঠাকুরমার বয়স ৫২ বছর।

বুধবার সকালে বাড়িটি ভেঙে পড়লেও বহুক্ষণ পর্যন্ত ওই শিশু ও বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পুলিশ, দমকল ও এনডিআরএফ দল গ্য়াস কাটারের সাহায্য়ে কিছুটা কংক্রিট কেটে উদ্ধার করা হয়েছিল ওই তিনবছরের শিশুকন্য়া ও তাঁর ঠাকুমাকে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বেলা ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর। অপরদিকে আরজি কর হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধার। জানা যাচ্ছে, এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন একই পরিবারের আরও ৩ জন।

এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। তিনি ঘটনাস্থলেই জানিয়ে দেন, পুরসভার সতর্কতা আগে শুনলে আহিরীটোলায় এমন ঘটনা ঘটতই না। তাঁর দাবি, ভেঙে পড়া বাড়িটিকে আগেই বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছিল কলকাতা পুরসভা। এ ব্যাপারে নোটিসও দেওয়া হয়েছিল। পুরসভার কর্মীরা বারবার বাসিন্দাদের বলেছেন। তবে তাঁরা উঠতে চাননি। তিনি আরও জানিয়েছেন, এবার পুরসভাই ভেঙে পড়া বাড়ির বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলবে।

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

বর্ষার দুপুরে পাত পেড়ে খান ‘এঁচোড়ের খিচুড়ি’, রইল সহজ রেসিপি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ