ক্রিসমাস উপলক্ষ্যে জমজমাট নিউমার্কেট ও মির্জা গালিব স্ট্রিট

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিসেম্বর মাস মানেই কেক পেস্ট্রি চকলেট। শহর জুড়ে এখন ক্রিসমাসের আবহ। পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, নিউ মার্কেট সর্বত্রই এখন ঝলমলে আলো আর কেকের গন্ধ। সারা বছর ধরে এখানে ভিড় জমে থাকলেও, ডিসেম্বর মাসে ভিড়ের পরিমাণ বাড়তে থাকে।

নিউ মার্কেটের পিছনে মির্জা গালিব স্ট্রিট। বাংলাদেশ থেকে আসা মানুষেরা ফুটপাতে সারি দিয়ে হোটেল করতেন। থাকতেন এখানেই। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে তার বদল ঘটেছে। মির্জা গালিব স্ট্রিটের ফুটপাত রয়ে গেছে একই রকম। ডিসেম্বর মাসের শুরু থেকে এই ফুটপাতের দুপাশে সেজে ওঠে ক্রিসমাস ট্রি দিয়ে। ক্রেতাদের ধুম পড়ে যায় কেনাকাটায়। এখন ক্রিসমাস ট্রিয়ের পাশাপাশি পাওয়া যায় ছোট বড় নানা ধরনের সান্তাক্লজ, রেইন ডিয়ার, গিফট, বিভিন্ন ধরনের আলো। এই সকল কিছুই বিক্রি করতে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

এখন বড় দিনের সময় বাড়ি সাজানোর ধূম পড়ে যায় অনেক জায়গাতেই। শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয়, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন অন্য ধর্মের মানুষরাও। একসঙ্গে পার্ক স্ট্রিটে পা মেলান তারা। এই সময়ে নতুন বছর আসছে এবং ক্রিসমাস উপলক্ষে অনেকের বাড়িতেই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।। সেই কারণেই অনেকেই ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে যান। এই সময় নিউমার্কেট চত্বরেও বসে বহু অস্থায়ী দোকান। সমস্ত জায়গাতেই কিনতে পাওয়া যায় বড়দিনের সামগ্রী। সব মিলিয়ে এখন মির্জা গালিব স্ট্রিট এবং নিউমার্কেট জমজমাট। আগামী ১৮ ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে আনুষ্ঠানিক ভাবে বড়দিনের উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানের বিরুদ্ধে ‘দেশ ছাড়’ নোটিশে হতবাক কিরণ রাও, ক্ষুব্ধ প্রেমিকা লেখাও

চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের, মহিলা সংরক্ষণ বিল পেশের সম্ভাবনা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী