যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী দেওয়াললিখন নিয়ে বিতর্ক তুঙ্গে। গ্রাফিতি লেখা হচ্ছে, রাতারাতি মোছা হচ্ছে, এই নিয়েই বিতর্ক অব্যাহত রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী দেওয়াললিখন নিয়ে বিতর্ক তুঙ্গে। গ্রাফিতি লেখা হচ্ছে, রাতারাতি মোছা হচ্ছে, এই নিয়েই বিতর্ক অব্যাহত রয়েছে। এমন আবহে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি করলেন বিজেপি বিধায়ক তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায়। তাঁর কথায়, এই বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন ঋষি অরবিন্দ (Rishi Aurobindo)। তাই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হোক ঋষি অরবিন্দ বিশ্ব বিদ্যালয়। তিনি অরবিন্দের নীতি আদর্শের জায়গা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যাদবপুর বিশ্ববিদ্যালয়েরর ক্যাম্পাসে এবিভিপি-র তেরঙ্গা যাত্রা, বন্দে মাতরম গান ও জাতীয় পতাকা নিয়ে কর্মসূচী ছিল। সেই কারণে ক্যাম্পাসের ভিতরে নানা মনীষীর ছবি লাগায় এবিভিপি-র সদস্যরা। ত্রিগুনা সেন মঞ্চে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহুল সিনহা, বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, সুখেন্দু শেখর রায়রা। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি করেন শর্বরী, পাশাপাশি রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি।

তাঁর কথায়, ‘আমি এখানে দাঁড়িয়ে আমরা মাওবাদের বিরুদ্ধে, লেনিনবাদের বিরুদ্ধে রাষ্ট্রবাদের কথা বলছি। দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ৪ মে ২০২৬ আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সঙ্গে সঙ্ঘবদ্ধ না হত তাহলে আমরা সরকার গড়তে পারতাম না। যদি রেজাল্টটা একটু আলাদা হত, তাহলে পশ্চিমবঙ্গজুড়ে আবার গণহত্যা হত। আমার কথা, শাড়ি, চুল, টিপ, কাজল, লিপস্টিক নিয়ে সমালোচনা করে আমার স্টিলের মেরুদন্ডটা বাঁকানো যাবে না। আমাদের সঙ্ঘবদ্ধ থাকতে হবে। যত সঙ্ঘবদ্ধ হবেন, তত দেশবিরোধী শক্তি পিছু হঠবে। এই বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দ সৃষ্টি করেছিলেন, চলুন তাঁর আদর্শ মেনে আমরা উচ্চশিক্ষা দফতর থেকে একটি পিটিশন জমা দিই। সেখানেই জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ঋষি অরবিন্দ বিশ্ববিদ্যালয় করা হোক। তাহলে যাদবপুরের মানুষের গর্ব আরও বাড়বে।’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর