ভিড়ে ঠাসা দুর্গাপুজার মণ্ডপে দামি মোবাইল নিয়ে সাবধান

Share:

সুব্রত রায়: আসন্ন দুর্গাপুজোয় ভিড়ে ঠাসা মণ্ডপে দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চক্র সক্রিয়। এই চক্রগুলিতে রয়েছেন সুন্দরী মহিলারা। তাই কলকাতা পুলিশের(kOLKATA POLICE) গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।ভিড়ে ঠাসা মণ্ডপে বা মেট্রোর(Metro)কামড়ায় সতর্ক থাকতে হবে সঙ্গে থাকা দামি মোবাইল ফোন নিয়ে। ইতিমধ্যে চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুরজ পাসোয়ান ও সুরজ নুনিয়া।

ধৃত দুজনের ডেরাতে হানা দিয়ে পুলিশ মোট ৪২ টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে। এই চক্রের আরো সক্রিয় দুজন মহিলা পলাতক। তাদের পুলিশ খুঁজছে। ইতিমধ্যে কলকাতা শহর (kOLKATA CITY)এবং লাগোয়া হাওড়া ও বিধান নগর কমিশনারেট এলাকায় একের পর এক মোবাইল ফোন খোয়া গিয়েছে। বিভিন্ন থানায় মোবাইল চুরি হওয়ার অভিযোগ দায়ের হয়েছে। তাই দীর্ঘ দু’বছর করোনা কালের পর এবার দুর্গা পুজোর দিনগুলিতে ভিড়ে ঠাসা মণ্ডপে এই মোবাইল চোর চক্রর একাধিক সদস্য সক্রিয় হবে বলে অনুমান গোয়েন্দাদের। এখনো পর্যন্ত কলকাতা পুলিশ গোটা শহরে অভিযান চালিয়ে মোট ৮৪৯ জনকে গ্রেফতার(Arrest) করেছে।

তবে অন্যান্য অপরাধ ঘটার ক্ষেত্রে লাগাম টানতে পারলেও, মোবাইল চুরি চক্রের সক্রিয়তা চিন্তার ভাঁজ ফেলেছে গোয়েন্দাদের কপালে। কারণ এই চক্রে যারা যুক্ত তারা অধিকাংশই অপরাধ জগতে নতুন মুখ। তাই তাদের ক্রিমিনাল রেকর্ড গোয়েন্দাদের কাছে নেই। অতএব এই নতুন গজিয়ে ওঠা মোবাইল চুরি চক্রকে ধরতে মেট্রো রেল সহ পুজোর মণ্ডপ গুলিতে নজরদারি ব্যবস্থা এবং জনসাধারণকে সতর্ক করার ওপরেই জোর দিচ্ছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুজো উদ্যোক্তাদের লালবাজারের(Lalbazar) পক্ষ থেকে ডেঙ্গু, নিখোঁজ এবং অন্যান্য জরুরি বার্তা দেওয়ার পাশাপাশি এই মোবাইল চুরি চক্রের বিরুদ্ধে সতর্কতা হিসেবে প্রচার চালানোর আবেদন জানানো হয়েছে। যাতে পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখার আনন্দে সঙ্গে থাকা দামি মোবাইল হাতিয়ে নিতে না পারে চক্রটি।

 

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া