মমতার জনপ্রিয়তায় কী ভীত মোদি! প্রশ্ন নেপাল সংঘাতে

মোদি তথা বিজেপি যতই মমতার বিরোধিতা করছে ততই বিদেশের পাশাপাশি দেশের মাটিতেও তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর সেটাই মোদির রাতের ঘুম কাড়ছে। গদি আঁকড়ে কে না থাকতে চায়! নির্বাচিত স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসকের তা তো আরও বেশি প্রয়োজন। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা সত্যিই হল শেষ পর্যন্ত। কেন্দ্র সরকার এবারেও বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা ঠেকিয়ে দিল। নেপাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানকার প্রধান রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের বার্ষিক কর্মসূচিতে যোগদানের জন্য। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা নিজে চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিলেন মমতাকে। কিন্তু মোদি সরকারের বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, মমতা বাংলার মুখ্যমন্ত্রী। বাংলা দেশের একটি অঙ্গরাজ্য মাত্র। কোন যুক্তিতে বাংলার মুখ্যমন্ত্রী একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন? নবান্নে সূত্রে এদিন সকালেই জানা গিয়েছে, মোদি সরকার কার্যত এই প্রশ্ন তুলেই মমতার বিদেশ যাত্রা ঠেকিয়ে দিয়েছে। যদিও বিদেশমন্ত্রকের তরফে যে সব প্রশ্ন তোলা হয়েছিল তার সব উত্তরই দিয়েছিল নবান্ন। তারপরেও মমতার বিদেশসফরে নেতিবাচক উত্তরই দিয়েছে কেন্দ্র। আর এখানেই প্রশ্ন উঠেছে, মোদি কী মমতার জনপ্রিয়তায় ভীত? 

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে মোদি নিজে ১১৩ বার বিদেশ সফরে গিয়েছেন। পা রেখেছেন ৬২টি ভিন্ন ভিন্ন দেশে। অথচ যখনই মমতার বিদেশ সফরের আমন্ত্রণ এসেছে তখনই দেখা যাচ্ছে মোদি সরকার খড়গহস্ত হয়েছে সেই যাত্রা ঠেকাতে। শুধু নেপাল নয়, এর আগে রোম আর চিন সফরের ক্ষেত্রেও মমতার বিদেশ যাত্রা ঠেকিয়েছে মোদি সরকার। কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে যে প্রশ্ন তুলে ধরে এবারে মোদি সরকারের তরফ থেকে মমতার বিদেশযাত্রা ঠেকান হয়েছে সেই একই প্রশ্নে কিন্তু বিজেপি নিজেই কাঠগড়ায় দাঁড়াতে পারে। বছর দুই আগে চিনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেজিং সফরে গিয়েছিল বিজেপির ১১ সদস্যের প্রতিনিধি দল। তার বেলায় কোনও প্রশ্ন ওঠেনি যে কোন যুক্তিতে একটি বিদেশি রাজনৈতিক দলের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল! কিন্তু যেই এবারে মমতার নাম উঠে আসছে তখন এই যুক্তি দেখিয়েই তাঁর নেপাল যাত্রা বন্ধ করে দেওয়া হল। ভাল করে বললে মমতার বিদেশ যাত্রায় অনুমতি দিল না মোদি সরকার। আর সেটাও ইচ্ছাকৃত ভাবে।

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে দুরমুশ করে বাংলার মসনদে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন তৃণমূল সুপ্রিমো। আর তারপর থেকেই জাতীয় স্তরের রাজনীতিতে মমতাই হয়ে উঠেছেন বিজেপি বিরুদ্ধে প্রধান মুখ, মোদির বিরুদ্ধে প্রধান বিকল্প মুখ। শুধু তাই নয়, জাতীয় ও আঞ্চলিক স্তরের রাজনীতিতে কংগ্রেস যে দ্রুত জমি খোয়ানোর জন্য যে শূন্যস্থানের জন্ম দিচ্ছে তাও এখন ক্রমশ পূরণ করে চলেছে তৃণমূল কংগ্রেস। জাতীয় কংগ্রেস বাংলা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। একইসঙ্গে দেশের অনান্য রাজ্য থেকেও যে দ্রুত গতিতে জমি হারাচ্ছে তাতে করে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০ এরও কম আসন পাবে বলে মনে করা হচ্ছে। আর সেখানে যদি তৃণমূল ৪০ এর বেশি আসন পায় তাহলেই কিন্তু দেশের প্রধান বিরোধী দল হয়ে উঠবে তৃণমূলই। আর সেই সম্ভাবনা যতই স্পষ্ট হচ্ছে ততই মমতাকে ঘিরে মোদি তথা বিজেপির ভয় বেড়েই চলেছে। আর তারই বহিঃপ্রকাশ বার বার ঘটছে মমতার একাধিক বিদেশ সফরের অনুমতি না দেওয়ার মধ্যে দিয়ে। কিন্তু মোদি তথা বিজেপি যতই মমতার বিরোধিতা করছে ততই বিদেশের পাশাপাশি দেশের মাটিতেও তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেড়ে চলেছে। আর সেটাই মোদির রাতের ঘুম কাড়ছে। গদি আঁকড়ে কে না থাকতে চায়! নির্বাচিত স্বেচ্ছাচারী স্বৈরাচারী শাসকের তা তো আরও বেশি প্রয়োজন। 

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কোরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’