Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করল কেন্দ্র

PF বা Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করা হয়েছে এবং Aadhar Update’র জন্য এবার থেকে ১০০ টাকা করে দিতে হবে। সিদ্ধান্ত মোদির।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করতে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) Aadhar Card কার্যত বাধ্যতামূলক করে দিয়েছে। কোথাও বলা হয়নি এই কার্ড না থাকলে সে দেশে থাকতে পারবে না বা ভোট দিতে পারবে না কিংবা দেশের নাগরিক হিসাবে চিহ্নিত হবে না। কিন্তু ঘুরপথে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে মায় প্যান কার্ড করানোর ক্ষেত্রেও Aadhar Card সংযুক্তিকরণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এমনকি মোবাইলের নতুন সিম তোলার ক্ষেত্রেও আধারর কার্ড বাধ্যতামূলক। এবার কেন্দ্র সরকার আধার নিয়ে দুটি বড় সিদ্ধান্ত নিল। এক, PF বা Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করা হয়েছে এবং দুই, Aadhar Update’র জন্য এবার থেকে ১০০ টাকা করে দিতে হবে। ইতিমধ্যে আধার-প্যান সংযোগের জন্য ১ হাজার টাকা দিতে হচ্ছে আম জনতাকে। এবার বাধ্যতামূলক আধার আপডেটের ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে ক্ষোভ জমতে বাধ্য মানুষের মধ্যে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য, পাওয়ার পদ্ধতি সহজ হল

জানা গিয়েছে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে PF’র ইলেকট্রনিক চালানের ক্ষেত্রে Aadhar Link বাধ্যতামূলক। এখনকার নিয়ম অনুসারে প্রত্যেক PF গ্রাহককে Universal Account Number বা UAN চালু করতে হয়। এতদিন দেশের সব কর্মীদের জন্য UAN ও Aadhar Link বাধ্যতামূলক করেনি কেন্দ্র সরকার। কিন্তু এবার তাঁরা সেটাই বাধ্যতামূলক করে দিল। তবে তার জন্য কিছুটা বাড়তি সময়ও দেওয়া হচ্ছে PF গ্রাহকদের। Employees Provident Fund Organaization বা EPFO কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি শিল্প এবং কয়েকটি এলাকার ক্ষেত্রে সংযুক্তির সময়সীমা ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই তালিকায় আছেন বিড়ি, চা, কফি, পাট, রবার, মরিচ, এলাচ, সিঙ্কোনা, কাজুবাদাম প্রভৃতি চাষের সঙ্গে যুক্ত শ্রমিকদের পাশাপাশি নির্মাণ শ্রমিকও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সব শিল্পকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।       

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

অন্যদিকে এতদিন বিনা পয়সায় যে Aadhar Updation করানো যেত এবার থেকে সেই কাজ রীতিমত পকেটের টাকা খরচ করে করার নীতি চালু করে দিল মোদি সরকার। প্রতিটি Aadhar Updation’র জন্য গুণতে হবে ১০০ টাকা করে। এপ্রিল থেকেই চালু করে দেওয়া হয়েছে এই নয়া নিয়ম। যে কোনও বয়সের ক্ষেত্রে প্রথমবার Aadhar Card করানো যায় বিনামূল্যে। এরপর যদি কোনও তথ্য পরিবর্তনের দরকার থাকে, তার জন্য খরচ মেটাতে হবে। যেসব শিশুর বয়স ১ দিন থেকে ৫ বছরের মধ্যে, তাদের Aadhar Card’র জন্য বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দরকার হয় না। ৫ বছর সম্পূর্ণ হলে, বাধ্যতামূলকভাবে আধারের ‘আপডেট’ করাতে হয়। কারণ, তখন আঙুলের ছাপের প্রয়োজন হয়। বয়স ১৫ হলে, আরও একবার সেই আধারের আপডেট করাতে হয়। আঙুলের ছাপের গঠনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বলে এই আপডেটও বাধ্যতামূলক। এতদিন এই বাধ্যতামূলক আপডেট করাতে কোনও খরচ লাগত না। এবার থেকে শর্তসাপেক্ষে খরচ আদায় করা হবে সাধারণ মানুষের থেকে।  

আরও পড়ুন ৮ লক্ষ গোষ্ঠীকে ২১ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা

নয়া নিয়মে বলা হয়েছে, যাদের বয়স ৫ বছরের ওপরে এবং ৭ বছরের নীচে, তাদের বাধ্যতামূলক আধার আপডেট করা যাবে বিনামূল্যে। কিন্তু বয়স ৭’র ওপর এবং ১৫ বছরের কম হলে ওই আপডেটের জন্য ১০০ টাকা খরচ করতে হবে। দ্বিতীয়বার বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে ১৫ থেকে ১৭ বছর বয়সিরা বিনামূল্যে পরিষেবা পাবে। কিন্তু ১৭ বছর বা তারপর থেকে সেই কাজের জন্য দিতে হবে ১০০ টাকা। এই খরচের মধ্যে GST ধরা আছে। মোট কথা, আধারের বাধ্যতামূলক আপডেট করার জন্য দু’টি ধাপে দু’বছর করে ফি’তে ছাড় দেওয়া হয়েছে। বাকি ক্ষেত্রে টাকা দিয়েই সেই কাজ করাতে হবে।

ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় কেমন থাকবে আবহাওয়া?

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের ইঙ্গিত, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি