শনিতে মোদির ব্রিগেড, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ জানিয়ে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে শনিবার সভা করবেন। দলীয়কর্মী ও সমর্থকদের উজ্জিবিত করতে বার্তা দিতে পারেন তিনি। মোদির সফরের দিনে শহর কলকাতায় কোন কোন রাস্তা যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে, তা জানিয়ে দিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে তাঁরা। শনিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। শনিবার সকাল থেকে শহরের রাস্তায় এলপিজি সিলিন্ডার, তেল, জরুরি পণ্য ছাড়া অন্য কোনও ভারী যান ঢুকতে পারবে না।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। শনিবার বলছে তার পরিসমাপ্তি পর্ব। ব্রিগেড দিয়ে এই সমাবেশের সমাপ্তি ঘটতে চলেছে। এই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা চিন্তা করেই যান নিমন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, শনিবার এসপ্ল্যানেড র‌্যাম্প, কেপি রোড, হলপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ, কুইনসওয়েতে যআন নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন বুঝে নির্দেশ দেওয়া হবে, তেমনভাবেই চলবে গাড়ি। দরকার হলে অন্য রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। 

প্রয়োজন বুঝে সেই নির্দেশ দেওয়া হবে। তেমন প্রয়োজন হলে ওই রাস্তা থেকে গাড়ি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরে কোনও ভারী যান চলাচল করবে না। শুধু এলপিজি সিলিন্ডার, তেল, সিএনজি, পেট্রোলিয়াম, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী ভারী যানের ক্ষেত্রে ছাড় থাকতে পারে। 

গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা এভিনিউ, লাভার্স লেন-সহ কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি পার্কিংয়ের ব্যাপারে নিয়ন্ত্রণে রাখা হবে। যেসকল রাস্তা ধরে ভিভিআইপিদের পথে, মিছিল যাওয়ার রাস্তায় গাড়ি চলাচলে রাশ টানা হচ্ছে। ট্রাম চলাচলও বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে টলতে হবে।

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ থেকে বৃষ্টির দাপট বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

সিদ্ধান্তে ইউ-টার্ন, উদ্ধারকাজে বিদেশি সাহায্য নিতে রাজি নেপাল সরকার

ফোনের স্টোরেজ বারবার ফুল? এই ৩ কৌশলে মিলতে পারে সমাধান

ক্যালসিয়ামেই মিলবে না মুক্তি! ৪ সহজ উপাদানেই হাড় হবে মজবুত

রাস্তার খাবারেও বাড়বে না ওজন! মুখরোচক ভাজাভুজির সেরা ৫টি বিকল্প

৩১ অগস্ট সিংহে গোচর সূর্যের, ৪ রাশির জাতকদের জীবনে ধন-সম্পত্তি উপচে পড়বে

সন্তানের পড়াশোনার জন্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ক্ষতিকর

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু