রবিবার দুপুরে ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে সুপার সাইক্লোন ‘মোচা’

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রবিবার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী সাইক্লোন মোকার । বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে সিতওয়ে বন্দরে রবিবার দুপুরে(Sunday Afternoon) ল্যান্ডফল হবে মোচা’র(Mocha)। সে সময় এই ঘূর্ণিঝড়ের (Cyclone)গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টাতে। ল্যান্ডফলের সময় গতিবেগ হতে পারে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

বাংলাদেশের(Bangladesh) কক্সবাজার, মায়ানমারের কাউকপিউ, সিতওয়ে বন্দরে এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালাবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা এই সমুদ্র বন্দরগুলিতেও তাণ্ডব চালাতে পারে মোচা। এর জন্য যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে হাসিনার প্রশাসন।আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওডিশা, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় ওই সমস্ত অংশে এমারজেন্সি রেসকিউ সেন্টার প্রস্তুত রাখার কথাও বলেছে দিল্লির মৌসুম ভবন। শুক্রবার ভোর ৬টা নাগাদ মোকার অবস্থান ছিল চট্টগ্রাম(Chattagram) সমুদ্রবন্দর থেকে প্রায় ১০৯৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর থেকে তার অবস্থান ছিল এক হাজার কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে।

মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের দুই ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর জেলাতে। দিঘার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এই তিন জেলায়। বইবে ঝোড়ো হাওয়া ।আবহাওয়া দফতরের(Weather Department) তরফে উত্তর পূর্বের বেশ কিছু রাজ্যকেও অ্যালার্ট করা হয়েছে । তালিকায় রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও অসমের দক্ষিণাংশ। এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে । এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার অবনতি রবিবার দুপুরের পর থেকে হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ