‘কোনও নোটিস পাইনি, তাই যাইনি’, সাফ জবাব মলয়ের

‘কোনও নোটিস পাইনি। তাই যাইনি। যাওয়ার কোনও প্রশ্নও নেই।’ ইডির তলব প্রসঙ্গে সাফ জবাব রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বার বার তলব করছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইডি(ED)। কিন্তু সব সময় তাতে গুরুত্ব দিচ্ছেন না রাজ্যের মন্ত্রী। বুধবারও তাঁকে দিল্লিতে(New Delhi) গিয়ে ইডির কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই তলবে এবারেও সাড়া দিলেন না রাজ্যের মন্ত্রী। বরঞ্চ সাফ জানিয়ে দিলেন, ‘কোনও নোটিস পাইনি। তাই যাইনি। যাওয়ার কোনও প্রশ্নও নেই।’ তিনি রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক(Moloy Ghatak)। এদিন তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু মলয়বাবু যাননি। তাঁর দাবি, তিনি নোটিশ পাননি। সেই কারণে হাজিরার কোনও প্রশ্নই উঠছে না। গত ৭ সেপ্টেম্বর কলকাতা(Kolkata) থেকে আসানসোল মলয় ঘটকের ছয় ঠিকানায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই(CBI)। এরপর কলকাতায় ডালহৌসির সরকারি আবাসনে প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে মলয়বাবুর। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি ও মোবাইলও বাজেয়াপ্ত করেন সিবিআই আধিকারিকেরা যা তাঁরা এদিনও আদালতে জমা দিতে চলেছেন।

সিবিআইয়ের সেই হানাদারির পরে রীতিমত সাংবাদিক বৈঠক ডেকে মলয়বাবু ক্ষোভ উগরে দিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। কিন্তু তারপরে পরেই ইডির তলবকে তিনি ভাল চোখে দেখছেন না। এর আগেও একাধিকবার কয়লা কেলেঙ্কারির জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ডেকে পাঠায় তাঁকে। কিন্তু, কোনওবারই ইডির মুখোমুখি হননি তিনি । বছরের শুরুতে অর্থাৎ ৭ ফেব্রুয়ারিও মলয় ঘটককে তলব করা হয়েছিল। তার আগে ২ ফেব্রুয়ারিও হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। কিন্তু, দু’বারই কোভিডের অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে আরও বেশ কয়েক দফায় তাঁকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, নোটিশ পেয়েও হাজিরা দেননি তিনি। আর এবার তো জানিয়েই দিলেন, নোটিস পাননি তাই যাননি। এখন দেখার বিষয় এই বার বার হাজিরা তলব এড়িয়ে যাওয়ার জন্য ইডি তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেয় কিনা।

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী