বর্ষবরণের রাতে ‘অসভ্যতামি’ রুখতে কলকাতার পথে নামছে ৪,৫০০ পুলিশ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হবে নতুন বছর। বর্ষবরণের আনন্দে মেতে উঠবে আপামর বঙ্গবাসী। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ইনভিটেশন কার্ড। যেখানে লেখা রয়েছে, বর্ষবরণের রাতে শহর জুড়ে হুল্লোড়–পার্টি। থাকবে খানা–পিনা এবং ডিজে। ডিজে হিসেবে সেখানে থাকছে কলকাতার ট্রাফিক পুলিশের স্পেশাল পারফরম্যান্স! সেই পার্টিতে ফ্রি–এন্ট্রি থাকছে পাঁচ ধরনের লোকের। প্রচন্ড গতিতে যাঁরা গাড়ি চালান, মদ্যপ চালক, ট্রাফিক সিগন্যাল ভাঙা চালক, হেলমেট–ছাড়া বাইক চালক এবং অন্য অফেন্ডারের নাম থাকছে সেই তালিকায়। আর সব শেষে লেখা, চেষ্টা করবেন যাতে আপনাকে আমাদের অতিথি না–হতে হয়। 

সোমবার থেকেই ছড়িয়ে পড়েছে ওই অভিনব ইনভিটেশন কার্ড। নতুন বছরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তার দিকে নজর রাখছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, বর্ষবরণের রাতে শহর জুড়ে প্রায় ৪৫০০ হাজার পুলিশ মোতায়েন থাকছে। তার মধ্যে  পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকাতেই থাকবে ২৫০০ জন পুলিশ । তাঁদের সঙ্গে রাস্তায় বছর শেষে রাত কাটাবেন এক অতিরিক্ত পুলিশ কমিশনার, দু’জন যুগ্ম পুলিশ কমিশনার, ১২ জন ডেপুটি কমিশনার এবং ২৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। শুধু পার্ক স্ট্রিট ও তৎ–সংলগ্ন এলাকায় মোতায়েন থাকবেন ৭০ জন ইন্সপেক্টর। থাকছে ১১টি ওয়াচ টাওয়ার, ১৫টি পুলিশ রেসপন্স বুথ। থাকছে পুলিশ পিকেটিং, কুইক রেসপন্স টিম, পিসিআর ভ্যান, মহিলা পুলিশ এবং হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে এই রাজ্যে ও দেশের অন্যত্র যে জঙ্গিরা ধরা পড়েছে, তাদের বেশিরভাগ আধার কার্ডে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে পশ্চিমবঙ্গের কোনও না কোনও জায়গার নাম। এই সব অনুপ্রবেশকারীরা কলকাতায় এসে থাকার জন্য শহরের কেন্দ্রস্থলে ওই সব এলাকার হোটেলগুলিই বেছে নিয়েছে বলে দাবি পুলিশকর্তাদের। তাই হোটেলগুলিতেও কড়া নজরদারি চালাবে পুলিশ।  

‘অনুপ্রবেশকারীদের বাঁচাতেই এসআইআরের বিরোধিতা করছেন রাহুল’, তোপ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

Jio-র সস্তা রিচার্জ, ১২৩ টাকায় মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস