ভোট ঘোষণার পরে নির্বাচন কমিশনের কাছে লক্ষাধিক অভিযোগ জমা

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাহাড়সম অভিযোগ জমা পড়েছে। গত চারদিনে এক লক্ষ ২৭ হাজার ৭২৬টি অভিযোগ জমা পড়েছে। আর অভিযোগ জমা দেওয়ার নিরিখে বাকি সব আসনকে টেক্কা দিয়েছে কোচবিহার। উত্তরবঙ্গের ‘সংবেদনশীল’ আসনটিতে ৫,৭২৬টি অভিযোগ জমা পড়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।

আগামী ১৯ এপ্রিল রাজ্যে শুরু হচ্ছে লোকসভার প্রথম দফার ভোট। প্রথম দফায় উত্তরবঙ্গের তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট হবে। এদিন থেকেই তিন আসনের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই সঙ্গে মনোনয়ন জমা নেওয়ার কাজও শুরু হয়েছে। ২০১৯ সালের লোকসভা ভোটে তিন আসনেই জয়ী হয়েছিল বিজেপি। যদিও পায়ের তলার মাটি ধরে রাখতে পারেনি পদ্ম শিবির। বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে হারিয়ে যাওয়া মাটি অনেকটাই ফিরে পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আসন্ন লোকসভা ভোটে একদিকে মাটি ধরে রাখার জন্য যেমন ঝাঁপিয়েছে পদ্ম শিবির, তেমনই আসন পুনরুদ্ধারে কোমর কষে ঝাঁপিয়ে পড়েছে  ঘাসফুল শিবির। গতকাল মঙ্গলবারই যুযুধান দুই শিবিরের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল দিনহাটা।

গত শনিবার ভোট নির্ঘন্ট ঘোষণার পরেই কমিশনের রাজ্য দফতরে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে। অতিরিক্ত সিইও জানিয়েছেন, চার দিনে আলিপুরদুয়ার থেকে ৩,৪৫৮টি অভিযোগ, জলপাইগুড়ি থেকে ১,৯২৩টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া কমিশনের সিভিজিল অ্যাপে  চার দিনে ২৫০টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে কোচবিহার থেকে জমা পড়েছে ৯টি অভিযোগ।  আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি থেকে দু’টি করে অভিযোগ জমা পড়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা