‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রামনবমীর দিন রাজ্যের নানা জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসনের একাধিক অফিসারকে বদলি করা হয়েছে। তার পরেও কেন অশান্তির ঘটনা ঘটেছে? এই প্রশ্ন তুলে বাংলায় প্রশাসনিক রদবদল ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার এক্স হ্যান্ডলে অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে গত ১৫ মার্চ রবিবার বাংলায় ভোট ঘোষণা করা হয়েছে। সেদিন মাঝরাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) থেকে শুরু করে একের পর এক উচ্চপদস্থ আধিকারিক—এমনকী কলকাতা পুলিশের কমিশনার এবং কলকাতা পুরসভার কমিশনার পর্যন্ত বদল করা হয়েছে। এই ধরনের নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য ও সময় নিয়ে এক্স হ্যান্ডল পোস্টে অভিষেক লেখেন, ‘নির্বাচনের ঘোষণা হওয়ার ঠিক পরেই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করে— যার আওতায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতা পুলিশ কমিশনার এবং কেএমসি (কলকাতা পুরসভা) কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়। এমন নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য এবং সময়কাল নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। যা উদ্বেগজনক। এই রদবদলের আড়ালে ভীতিপ্রদর্শন ও সন্ত্রাসের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।’

 

অন্যদিকে শুক্রবারই মুর্শিদাবাদে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় রঘুনাথগঞ্জ থানা এলাকায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে দু’‌পক্ষের বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন বলে জানা যায়। নানা জায়গায় বিএনএসএসের ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি করা হয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাফ হুঁশিয়ারি, ‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না। ভোট ঘোষণার পর পরই নির্বাচন কমিশন যেভাবে রদবদলের ঝড় তুলেছে সেটা আদতে বাংলার উপর আঘাত। এই প্রশাসনিক বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। দোকান ভাঙচুর, ধর্মের নামে উত্তেজনা ছড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার মতো ঘটনা সামনে আসছে। এই ‘বুলডোজার মডেল’ বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। বাংলা ঘৃণা ও হিংসার আমদানি করা রাজনীতি চায় না। মানুষকে চরম দুর্ভোগের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।’‌

এছাড়া তৃণমূল সাংসদের দাবি, রাজ্যে নানা উৎসব একযোগে এবং ভীতিহীন ভাবে পালিত হয়। কোনও ক্ষেত্রেই কোনও হিংসার ঘটনা ঘটে না। তবে গত কদিনে চিত্রটা পাল্টেছে বলে দাবি করেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতার অভিযোগ, ‘‌রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর বাংলায় সহিষ্ণুতা ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সামাজিক কাঠামোই চাপে পড়ছে। গত মাত্র কয়েকটা দিনের মধ্যেই আমরা সেই ‘পরিবর্তন’–এর এক উদ্বেগজনক ঝলক দেখতে পাচ্ছি, যা বিপ্লবীদের এই পুণ্যভূমিতে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই অস্থির পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে কে, আর এর মূল্যই বা দিতে হচ্ছে কাদের?‌’‌

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২