আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে উদ্ধার ১২ লক্ষ টাকা ,গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শহরের বুক থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। এবার মধ্য কলকাতার মুচিপাড়া থানা এলাকার আচার্য জগদীশ চন্দ্র বোস রোড থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতে একে একে উদ্ধার হয় ১২ লক্ষ টাকার ১০০ ও ৫০০ টাকা নোটের একাধিক বান্ডিল। এই বিপুল পরিমাণ টাকা তারা নির্বাচন চলাকালীন কোথা থেকে এনেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ দুজনকেই গ্রেফতার করে। ধৃতদের নাম হরিশ সাউ (৩২), ও রাহুল চৌরাসিয়া (২৪)।

ধৃতদের মধ্যে হরিশ সাউয়ের(Harish Shaw) বাড়ি কলকাতার পোস্তা থানায় এলাকার ১৩বি ,শিব ঠাকুর লেনে। অপরদিকে রাহুল চোরাশিয়ার(Rahul Chowrasia) বাড়ি হুগলি জেলার ডানকুনি থানায় এলাকায় হিমনগরে। ধৃতদের মধ্যে হরিশ কুমার সাউয়ের হেফাজত থেকে উদ্ধার হয় ৫ লক্ষ টাকা এবং রাহুল চৌরাশিয়ার কাছ থেকে উদ্ধার হয় ৭ লক্ষ টাকা। পুলিশ মোট ১২ লক্ষ টাকা আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ এনে মুচিপাড়া থানায়(Muchipara P.S.) অভিযোগ দায়ের হয়েছে। আগামী সোমবার পঞ্চম দফারনির্বাচন রয়েছে হাওড়া, হুগলির পাশাপাশি উলুবেড়িয়া, ব্যারাকপুর, বনগাঁ সহ ৭কেন্দ্রে।

তার আগে শুক্রবার দুপুরে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কৌশিক মহন্তর হাতে ধরা পড়েন এই দুই ব্যক্তি। আচার্য জগদীশচন্দ্র রোডে নাকা চেকিং এর তল্লাশি অভিযান চালানোর সময় ১২ লক্ষ টাকা সহ গ্রেপ্তার হয় দুজন। ধৃতদের সঙ্গে আর কারা এই বেআইনি অর্থ লেনদেনের চক্রে যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগেও হাওড়া সহ বিভিন্ন এলাকা থেকে নাকা চেকিং এ লক্ষ লক্ষ টাকা আটক করেছে পুলিশ। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এখনো পর্যন্ত রাজ্যে ৩১ কোটি ১৫ লক্ষ টাকা বেআইনি বাজেয়াপ্ত হয়েছে। এরপরই মুচিপাড়ায় ধরা পরল ১২ লক্ষ টাকা।

ফলতায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২০.৪৭ শতাংশ, কী বলছেন ভোটাররা?

চন্দ্রনাথ হত্যায় সুপারির টাকার সূত্র ধরে মাস্টারমাইন্ডের খোঁজে তদন্তকারীরা

দিনে মাত্র ৫ মিনিট ব্যায়ামেই কমতে পারে মৃত্যুর ঝুঁকি, দাবি চিকিৎসকদের

জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েই স্ত্রীকে ছেড়ে প্রেমিকার সঙ্গে পালালেন যুবক

‘টাকা দেব না’, বন্দুক উঁচিয়ে পেট্রোল পাম্পে ২ যুবকের তাণ্ডব, তারপর…

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ইরানের তেলবাহী জাহাজে আমেরিকার আচমকা অভিযান

একা লখনউ ভ্রমণের পরিকল্পনা? এই ৫টি অভিজ্ঞতা মিস করলে পস্তাবেন

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

মুম্বইকে হারিয়ে প্লে-অফে জায়গা করার আশা টিকিয়ে রাখল রাহানেরা

মেঘ, চা-বাগান আর নির্জন পাহাড়ি পথ, দক্ষিণ ভারতের অফবিট স্বর্গ কোটাগিরি

মাত্র ৪,৯৯৯ টাকায় পুরনো টিভি হবে স্মার্ট! Amazon নিয়ে এল Fire TV Stick HD

ডিসকাউন্ট ধামাকা, ১০ হাজার টাকা ছাড়ে মিলছে Redmi Note14 pro