Loading live market data...
Loading active stocks...
Connecting...

সোমবার রাতে দিল্লির উদ্দেশ্যে একাই বিমানে রওনা দিলেন মুকুল রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দিল্লি থেকে এলো, জরুরি তলব। টেলিফোনের অপরপ্রান্ত থেকে একসময় তৃণমূলের সেকেন্ড – ইন- কমান্ড মুকুল রায়কে অতি দ্রুত সোমবার রাতের মধ্যে দিল্লি পৌঁছানোর নির্দেশ দেওয়া হলো। সেই নির্দেশ অনুযায়ী সোমবার রাতেই বিমানে একাই অসুস্থ শরীরে দিল্লী উড়ে গেলেন মুকুল রায়। হঠাৎ মুকুল রায়কে (Mukul Roy)দিল্লীতে তলব কেন? এই প্রশ্নে তোলপাড় রাজ্য রাজনীতি। কাউকে সঙ্গে না নিয়ে অসুস্থ শরীরে ঝুঁকি নিয়ে সোমবার রাতে মুকুল রায়ের দিল্লি (Delhi)সফরকে ঘিরে তাই দেখা দিয়েছে চাঞ্চল্য।

মুকুল রায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ,তিনি দিল্লিতে কেন যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, সবটাই তিনি গোপন রেখেছেন। তার ঘনিষ্ঠরা সোমবার রাতে বিষয়টি জানতে পেরে মুকুল রায়কে মোবাইল ফোনে যোগাযোগ করতে গেলে তার ফোন সুইচ অফ ছিল। এখন দেখার বিষয় এই যে পূর্বনির্ধারিত কোন কর্মসূচি না থাকা সত্ত্বেও সোমবার কার ফোন পেয়ে তড়িঘড়ি অসুস্থ শরীরে একা মুকুল রায়, দিল্লির উদ্দেশ্যে কলকাতা বিমানবন্দর থেকে বিমানে চেপে বসলেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মুকুল রায় অসুস্থ হলে তাকে ইএম বাইপাসের (E M By Pass)ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মস্তিষ্ক জনিত সমস্যার দরুন আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাড়িতে বিশ্রামে ছিলেন রাজনীতির চাণক্য মুকুল রায়। কিন্তু সেই অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে হঠাৎ মুকুল রায় কেন সক্রিয় হলেন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন?

গরমে ঝাল-কষা ভাল লাগে না? বাড়িতেই বানিয়ে ফেলুন ভাপা ডিমের কোফতা কারি

‘বিদেশে পড়াশোনা’ নাকি বড় প্রতারণা? জার্মানিতে ভারতীয় পড়ুয়াদের অভিজ্ঞতা ঘিরে বিতর্ক

বিয়েবাড়ির রসমালাই খেয়েই বিপত্তি! অসুস্থ শতাধিক অতিথি,ভর্তি হাসপাতালে

শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি?

দীর্ঘ ২০ বছর পর ফের অরুণাচল অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার

পা ভাঙা, লাঠি হাতে ব্রিগেডে তারকেশ্বরের শুভ্রাদেবী

পুরুলিয়ায় উদ্ধার বিজেপি বুথ সভাপতির দেহ , এলাকায় তীব্র চাঞ্চল্য

রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র! প্রথম পাতায় মোদি-শুভেন্দু