করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের, হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন

শেষ মুহুর্তে একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগের কবলে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা স্টেশনের কাছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ট্রেন উল্টে যাওয়ার জেরে হাওড়া ও শালিমার স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার রাতে দক্ষিণ-পূর্ব রেলের এক মুখপাত্র জানিয়েছেন। আর শেষ মুহুর্তে একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম দুর্ভোগের কবলে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

এদিন দুপুরে হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ে যাওয়ার মুখে সন্ধে ছয়টা ৫১ মিনিট নাগাদ বালেশ্বর জেলার বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। উল্টোদিক থেকে আসা যশোবন্তপুর-হাওড়া সুপার ফার্স্ট এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। ওই ধাক্কার ফলে চেন্নাইগামী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে যায়। যশোবন্তপুর-হাওড়া সুপার ফার্স্ট এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি চুরমার হয়ে যায়। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভয়াবহ দুর্ঘটনায় ৩০০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।   

ওই দুর্ঘটনার পরেই হাওড়া-পুরী এক্সপ্রেস, হাওড়া-চেন্নাই মেল, হাওড়া-যশোবন্তপুর এক্সপ্রেস, হাওড়া-জগন্নাথ এক্সপ্রেস, এস ভি এম হাএক্সপ্রেস-সহ ছয়টি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রী দুর্ভোগ কমাতে বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে বলে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক জানিয়েছেন। 

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা