২৭ চাকরি প্রার্থীরএকই নম্বর, দক্ষিণ দমদম পুর নিয়োগে সিবিআইয়ে হাতে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুর নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এই আবহে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে উঠল বেনিয়মের অভিযোগ। প্রায় ২৯ জনের নিয়োগে বেনিয়ম হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। তারা দাবি করেছে , ২৯ জনের নিয়োগের নম্বরে গোলযোগ দেখা দিয়েছে।

সিবিআই জানিয়েছে, মজদুর পদে চাকরি পাওয়া ২৭ জনেরই প্রাপ্ত নম্বর এক। পিয়ন পদে চাকরি পাওয়া দুজনের নম্বর এক। এরপরেই সরকারি দফতরে তল্লাশি চালান চালায় সিবিআই। আর তখন তাদের হাতে আসে একটি ফাইল। সেখানেই দেখা যায় ওই ফাইলে থাকা ২৯ জনের প্রাপ্ত  নম্বরের সঙ্গে  যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁরা চাকরি পেয়েছেন তার কোন মিল নেই।

সিবিআইয়ের হাতে যে ফাইলটি আসে সেখানে দেখা গিয়েছে পাঁচ জনের মধ্যে এক জন মোট ৩৯, এক জন ৪৪, এক জনের ৪৩, এক জনের ৪২ , এক জন ৩৪ নম্বর পেয়েছেন। কিন্তু দক্ষিণ দমদম পুরসভায় যখন তাঁরা চাকরি পান সেইসময় তাদের প্রাপ্ত নম্বর থাকে ৫৫। এখান থেকেই স্পষ্ট যে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগে গোলযোগ হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে  গ্রেফতার করে ইডি। পরে পুর নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসে। ইডি সূত্রে জানা যায়, অয়নের সংস্থাই পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। চলতি বছর এপ্রিলে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এরপর উঠে এসেছে একের পর এক তথ্য। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অয়নের সংস্থার মাধ্যমে বহু প্রার্থীর পুরসভায়  বেনিয়মভাবে  নিয়োগ হয়েছে।  সেই জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বহু প্রার্থীকে ডেকে জেরা করা শুরু করেছে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম