মানিকতলায় ভর সন্ধ্যায় মুদির দোকানে যুবক খুন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব কলকাতার মানিকতলায় বচসার জেরে এক যুবককে কুপিয়ে খুন করলেন দোকানি। বাগমারি রোডের একটি মুদির দোকানে ভরসন্ধ্যায় ঘটলো রক্তারক্তি কাণ্ড। মুদির দোকানের মেঝে থেকে উদ্ধার হলো রক্তাক্ত এক যুবক । তাকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।পুলিশ ওই অভিযুক্ত মুদির দোকানদার আকাশ রায়কে(৩১) গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রিজু দে (২৯)। বাগমারি রোডেরই বাসিন্দা সে, পেশায় ভ্যান রিক্সাচালক।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আকাশের সঙ্গে রিজুর বচসা হয়েছিল। দোকান খোলার সময় কাঠের দরজাটি রিজু এবং আরও এক জনের গায়ে লেগেছিল বলে অভিযোগ। তা নিয়ে দোকানির সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পড়েন। সেই থেকেই এই খুন বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ এখনই খুনের কারণ নিশ্চিত করেনি। এ বিষয়ে আরও বিশদে তদন্ত করছে তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকেও। রিজুর সঙ্গে তাঁর পুরনো কোনও শত্রুতা ছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।মানিকতলায় বচসার জেরে যুবককে কুপিয়ে খুন করলেন দোকানি। বাগমারি রোডের একটি মুদির দোকানে ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড। পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানদার ৩১ বছরের আকাশ রায়কে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রিজু দে (২৯)। বাগমারি রোডেরই বাসিন্দা তিনি, পেশায় ভ্যান রিক্সাচালক।

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আকাশের সঙ্গে রিজুর বচসা হয়েছিল।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ মানিকতলা থানায় ফোন আসে। ফোন করে পুলিশকে জানানো হয়, খুদিরাম পল্লীর বাগমারি রোডের একটি মুদির দোকানে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।তারা গিয়ে দেখে সংশ্লিষ্ট দোকান রক্তে ভেসে যাচ্ছে। দোকানের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক যুবক। তাঁকে দ্রুত উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

‘সরি মাম্মি-পাপা’, বাঁধা হল না রাখি, রুদ্রাভিষেক সেরে কলেজে ফিরেই আত্মঘাতী বিটেক পড়ুয়া

উপনির্বাচনের আগে নন্দীগ্রামে তৃণমূলে অস্বস্তি, প্রার্থী খুঁজতেই ‘হিমশিম’ খাচ্ছে ঘাসফুল শিবির

‘সীমান্ত রক্ষা করব, নাকি বাবা-মায়ের খোঁজ করব?’, দিশেহারা সেনা জওয়ান

টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে হোটেলে আটকে মধুচক্রে নামানোর ছক! গ্রেফতার ৪

‘আমগাছটা না থাকলে ভেসেই মারা যেতাম’, নেপালের হড়পা বানের ভয়াবহ অভিজ্ঞতা বিবেকের

এক লিটারে যাওয়া যাবে ৫০ কিমি, বাজারে হাজির MG Hector Tomahawk PHEV

মাত্র ২১-এ থমকে গেল তরুণী মডেলের জীবন, কাঠগড়ায় জিম প্রশিক্ষক

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে