আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিতে চায় নবান্ন

আগামী নভেম্বর মাসের মধ্যে রাজ্যের আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়ার লক্ষ‌্যমাত্রা নিল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাত্র ছাত্রীদের হাতে আরও স্টুডেন্ট ক্রেডিট কার্ড পৌঁছে দিতে তৎপর হল নবান্ন। আগামী নভেম্বর মাসের মধ্যে রাজ্যের আরও ১৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) দেওয়ার লক্ষ‌্যমাত্রা নিল রাজ্য সরকার। উল্লেখ্য এই পর্যন্ত ৩৫ হাজার পড়ুয়াকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে সরকার। ইতিমধ্যে এই কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে সেই পড়ুয়ারা উচ্চশিক্ষায় রয়েছেন। এবার এই প্রকল্পে পড়ুয়ার সংখ্যা ৫০ হাজারে নিয়ে যেতে চেয়ে লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন।

আরও পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পৌঁছে দিতে ইতিমধ্যে পদক্ষেপ শুরু করেছে রাজ্য সরকার। শুক্রবার এই নিয়ে রাজ্যের প্রথম সারির ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থ। বৈঠক শেষে সে কথা জানিয়েছেন অর্থ সচিব। সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। তাই উচ্চশিক্ষায় পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে যে পড়ুয়াদের ঋণের প্রয়োজন তারা যাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ পায়, সেই বিষয়টি নিয়ে ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের অর্থ সচিব। নবান্ন (Nabanna) সূত্রে খবর, শুক্রবারের বৈঠকে নভেম্বর মাসের মধ্যে ১৫ হাজার নতুন ক্রেডিট কার্ড দেওয়ার পাশাপাশি বকেয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি দ্রুত পূরণের কথা বলা হয়েছে ব্যাঙ্কগুলিকে। পাশাপাশি মঞ্জুর না হওয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদনগুলি অডিট করার জন‌্য অভ্যন্তরীণ কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জেলায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা সত্ত্বেও পড়ুয়ারা সেই কার্ড পাননি বলে একাধিকবার অভিযোগ উঠেছিল। ব্যাঙ্কগুলির তরফে কার্ড দেওয়ার বিষয়ে গাফিলতি করা হচ্ছে বলে অভিযোগ পড়ুয়াদের। এই সমস্যা দূরীকরণে মুখ‌্যমন্ত্রীর নির্দেশে ব‌্যাঙ্কগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন নবান্নের কর্তারা।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা