বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু রুখতে এবার কড়া নবান্ন

নবান্নের তরফে বলা হয়েছে, বিদ্যুতের যে পোস্টগুলি থেকে খোলা অবস্থায় তার রয়েছে, সেগুলি কোন কোন জায়গায় রয়েছে, তার ওপর নজরদারি চালাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে একের পর এক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এবার ক্ষোভ প্রকাশ করল নাবান্ন। গত ১০ দিনের মধ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। রাজ্যে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনার  পর এবার বিদ্যুতের খুঁটিগুলির ওপর নজরদারির নির্দেশ দিল নবান্ন। নবান্নের তরফে জরুরি ভিত্তিতে বলা হয়েছে, বিদ্যুতের যে পোস্টগুলি থেকে খোলা অবস্থায় তার রয়েছে, সেগুলি কোন কোন জায়গায় রয়েছে, তার ওপর পুলিশ ও রাজ্যের বিদ্যুৎ দফতরকে নজরদারি চালাতে হবে। একইসঙ্গে এই নজরদারিতে কোনওরকম গাফিলতি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেই উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নবান্ন।

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রুখতে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক থেকেই কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের হুকিং আটকাতেও এবার কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সতর্ক বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে। হুকিং রুখতে যে কোনও সময় অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ দফতর ও পুলিশকে। এর পাশাপাশি মহানগরে বিদ্যুত হুকিং রোখা-সহ বিদ্যুতের ল্যম্প পোস্টগুলিতে নজরদারি চালানোর জন্য কলকাতা পুরসভাকেও দায়িত্ব নিতে বলে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব।

বিদ্যুতের ল্যাম্পপোস্ট থেকে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মূলত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই পুরনো আলোগুলো ঠিকমতো রয়েছে কিনা, তারও নজরদারি চালানো দরকার বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যুতের মিটার বক্স একটি নির্দিষ্ট উচ্চতায় লাগানোর জন্য দমকল ও বিদ্যুৎ দফতর এবার একটি গাইডলাইন প্রকাশ করবে বলে নবান্ন সূত্রে খবর।

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

পুজোর সময়ে দিল্লি থাকছেন? ঘুরে আসুন রাজধানীর ৮টি বিখ্যাত মণ্ডপ

গভীর রাতে গুজরাতের ওষুধের কারখানায় রিঅ্যাক্টর ফেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫ শ্রমিক

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

পার্লার ছাড়াই ত্বকের ডিটক্স! বাড়িতেই বানান এই ৩টি চারকোল মাস্ক

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪