কলকাতা পুলিশে আড়াই হাজার কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই কলকাতা পুলিশে নিয়োগ করা হবে আড়াই হাজার কনস্টেবল। সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকে এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কারণে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বে সোমবার বসেছিল মন্ত্রিসভার বৈঠক। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশে দু’হাজার পাঁচশো জন কনস্টেবল পদে নিয়োগ হবে।

বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)বলেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। কলকাতা পুলিশে নিয়োগের বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান হল সোমবার। আগামী কয়েক মাসের মধ্যে কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে । এছাড়া মন্ত্রিসভার বৈঠকে(Cabinate Meeting) দার্জিলিং নিয়েও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং ইমপ্রুভমেন্ট ট্রাস্টের বেশকিছু জমি রয়েছে। সেই সব জমির সেটেলমেন্ট হওয়ার কথা ছিল, এত দিন হয়নি।

নন এগ্রিকালচারাল ল্যান্ড অ্যাক্ট ১৯৪৯-এর অধীনে যারা ছিলেন, তাদের ভাড়াটে হিসেবে গণ্য করে বর্তমানে আইন তৈরি হয়েছে। তাঁরা যেখানে থাকেন, সেই জমি তাঁদের পাট্টা দেওয়া হবে। চা বাগানে টি রিসর্ট তৈরি করতে ১৯ একর জায়গা দেওয়া হয়েছে। এই কাজ একটি খ্যাতনামা হোটেল সংস্থাকে দেওয়া হবে। এ ছাড়াও মালদহে ইথানল উৎপাদনের জন্য ২৮.১১৫ একর জমি মঞ্জুর করা হয়েছে। সেই জমি রাজ্য সরকারের খাস জমি থেকে দেওয়া হবে। মৌজা মহানগর ও মৌজা রাতুল থেকে এই জমি দেওয়া হবে বলে জানা গেছে। মালদহের(Malda) গাজোল ব্লক থেকে এই জমি দেওয়া হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। বেসরকারি সংস্থাকে ৯৯ বছরের জন্য লিজে এই জমি দেওয়া হবে বলে মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর