নাদিয়ালের কাঞ্চনতলা শ্মশান কালী মন্দিরে দুষ্কৃতী হানা, লুঠ বিগ্রহের গহনা ও প্রণামির নগদ ১৮ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: নাদিয়াল থানা এলাকায় এক কালী মন্দিরে শনিবার গভীর রাতে দুঃসাহসিক লুঠের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে স্থানীয় কাঞ্চনতলা শ্মশান কালী মন্দিরে।পুলিশ সূত্রে খবর, পুরোহিতের মাথায় আগ্নেয়াস্ত্রর টিগার টার্গেট করে দুষ্কৃতীরা ওই মন্দির থেকে নগদ ১৮ হাজার টাকা সহ বিগ্রহের সোনা ওর উপর গহনা লুট করে চম্পট দেয়। দুষ্কৃতীরা সংখ্যায় ছিল চারজন। তাদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

শনিবার গভীর রাতে নাদিয়াল এলাকায় কালী মন্দিরের(Kali Temple) গেট ভেঙে দুষ্কৃতীরা ওই মন্দিরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত পুরোহিতকে ঘুম থেকে ডেকে তুলে তার মাথায় রিভলবারের টিগার ঠেকিয়ে বিগ্রহের যাবতীয় সোনা ও রুপোর গহনা লুঠ করে দুষ্কৃতীরা। শুধু তাই নয় ওই মন্দির থেকে প্রণামি বাবদ ১৮ হাজার টাকা ও লুট করে দুষ্কৃতীরা। লুটপাট করে দুষ্কৃতীরা পালিয়ে গেলে পুরোহিত চিৎকার করলে স্থানীয় মানুষজন ছুটে আসে।

স্থানীয় নাদিয়াল থানায়(Nadial Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পুরোহিতের বয়ান রেকর্ড করা হয়েছে। অজ্ঞাত পরিচয় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ দুষ্কৃতিদের আঙ্গুলের ছাপ উদ্ধার করেছে। এলাকার সিসিটিভি(CCTV ) ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়