চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, শারীরিক অবস্থা সঙ্কটজনক নারায়ণ দেবনাথের

নারায়ণ দেবনাথ মানেই ছোটবেলার ‘শুকতারা’র পাতা উল্টে ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাদা- ভোঁদা’ কিংবা ‘নন্টে ফন্টে’

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিন্তু যতদিন গিয়েছে শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের। তড়িঘড়ি চিকিৎসার জন্য কার্টুনিস্ট নারায়ণ দেবনাথকে ভর্তি করা হয় মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালে। কিন্তু শনিবার থেকে তাঁর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শনিবার রাত থেকে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। এর আগে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন প্রখ্যাত কার্টুনিস্ট। কিন্তু তাতেও শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমছিল। বাড়ছিল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। তাই ঝুঁকি না নিয়ে নারায়ণ দেবনাথকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

৯৮ বছরের নারায়ণ দেবনাথ বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন অনেক দিন থেকেই। কিডনির সমস্যা ও ফুসফুসে জল জমার জন্য সঙ্কটজনক অবস্থা কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের। বেলভিউ-এর মেডিসিন বিশেষজ্ঞ সমরজিৎ নস্করের তত্ত্বাবধানে আছেন তিনি। যদিও চিকিৎসক জানিয়েছেন, ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছে নারায়ণ দেবনাথের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। গত ২৪ ডিসেম্বর তাঁকে বেলভিউ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর আগে রাজ্যের তরফে শিল্পী নারায়ণ দেবনাথের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়া হয়েছিল। তখনই তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল চিকিৎসকের এক বিশেষ দল। সেই দলটিই শিল্পীর চিকিৎসা করছে।

নারায়ণ দেবনাথ মানেই ছোটবেলার ‘শুকতারা’র পাতা উল্টে ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাদা- ভোঁদা’ কিংবা ‘নন্টে ফন্টে’। শিল্পীর সেই অমোঘ সৃষ্টি যা আমাদের সকলের ছোটবেলা জুড়ে ছিল সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়লেও তাকে ভোলা যায় না

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?