চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কমিকস শিল্প জগতে অপূরণীয় ক্ষতি,’ নারায়ণ দেবনাথের প্রয়াণে শোকবার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: ২৫ দিনের লড়াই শেষ। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বিড়াল’, দের ফেলে রেখে পরলোকে গমন করেছেন কার্টুনিস্ট ও বিশিষ্ট শিশুসাহিত্যিক নারায়ণ দেবনাথ। ৯৭ বছর বয়সে থেমে গেল কার্টুন আঁকার হাত। আর এই বিষয়ে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারায়ণ দেবনাথের প্রয়াণে মুখ্যমন্ত্রী শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট শিশুসাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বিড়াল’ প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য আকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বার্ধক্যজনিত সমস্যা ও ফুসফুসে জল জমে যাওয়া এবং কিডনির সমস্যা ছিলই। সঙ্গে মঙ্গলবার ভোররাত থেকে শিল্পীর রক্তচাপ ওঠানামা করে। তারপরেই এদিন সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নারায়ণ দেবনাথের শেষকৃত্য সম্পন্নের বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ হাসপাতাল থেকে প্রথমে শিবপুরের বাড়িতে নিয়ে যাওয়া হবে শিল্পী নারায়ণ দেবনাথের মরদেহ। সেখান থেকেই শিবপুর শ্মশানে নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে শেষকৃত্য। মন্ত্রী অরূপ রায় শোকযাত্রায় থাকবেন তিনি দেখবেন পুরো বিষয়টি।’

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ